Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ব্রিটেনের নির্বাচনী হাওয়া সিলেটের ঘরে ঘরে

আবদুল আহাদ, গোলাপগঞ্জ (সিলেট) থেকে
ব্রিটেনের নির্বাচনী হাওয়া লেগেছে সিলেটের সর্বত্র। বিশেষ একটি আসনের প্রার্থীরা গত দু’মাস থেকে অবিরাম সিলেটের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও মতবিনিময় করে যাচ্ছেন। ঈদুল আজহার সময় ব্রিটিশ পার্লামেন্ট এমপি রেসপেক্ট পার্টির চেয়ারপার্সন মি. জর্জ গ্যালওয়ে তার মনোনীত প্রার্থী আবজলসহ সিলেটি প্রবাসীদের একটি টিম নিয়ে বাংলাদেশে আসেন, দু’সপ্তাহ ধরে ব্রিটেনের লেবার পার্টি মনোনীত প্রার্থী রোশনারা আলী অনুরূপভাবে অব্যাহত গণসংযোগ করছেন।
আগামী নির্বাচনে ব্রিটিশ পার্লামেন্টে একজন বাংলাদেশী এমপি হবেন এমন সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে লন্ডন সিটির একটি আসনে বিভিন্ন দল থেকে বাংলাদেশীদেরই মনোনয়ন দেয়া হচ্ছে। লন্ডনে অন্তত ৭/৮টি আসনে বাংলাদেশীদের ভোটে অনেকেই নির্বাচিত হয়ে থাকেন। বিগত দিনে বিভিন্ন কারণে প্রার্থী হলেও বাংলাদেশী কেউ এমপি হতে পারেননি। যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাক ও আফগানিস্তানে হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে মুসলমানদের পক্ষ অবলম্বন করে নিজ দল থেকে পদত্যাগ করে মি. জর্জ গ্যালওয়ে স্বতন্ত্র দল গঠন করে বিগত নির্বাচনে বাংলাদেশী মুসলমানদের ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন। তখন জর্জ গ্যালওয়ে অঙ্গীকার করেছিলেন আগামীতে তিনি লন্ডনের বেথনাল গ্রিন বো আসনে বাংলাদেশী সিলেটি কাউকে মনোনয়ন দেবেন। তার অঙ্গীকার অনুযায়ী এবার ওই আসনে প্রার্থী হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আবজল মিয়া। অনুরূপভাবে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রোশনারা আলী। আগামী নির্বাচন তাদের মধ্যেই হবে বলে ভোটারদের ধারণা।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?