Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সংগঠন-সভা-সমাবেশ

চুনারুঘাটে কৃষক দলের শোভাযাত্রা
জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় চুনারুঘাটে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মধ্যবাজারে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী। বক্তব্য রাখেন কৃষক দলের সভাপতি এরফানুল হক মানিক, সৈয়দ আবু নাইম হালিম, তৌফিকুল ইসলাম রুমন প্রমুখ। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
শায়েস্তাগঞ্জে আমার দেশ পাঠক মেলার কমিটি গঠন
গত বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে আমার দেশ প্রতিনিধি মোঃ ফখরুল আলমের সভাপতিত্বে পাঠক মেলার সভা অনুষ্ঠিত হয়। এতে মিজানুর রহমান শাকিমকে সভাপতি, কামরুল হাসান রিপনকে সাধারণ সম্পাদক ও এম শাহজাহানকে সাংঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
গোলাপগঞ্জে গোলাপকুঁড়ি শিশু বিদ্যালয়ের বর্ষপূর্তি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের শ্রীবহর (কোনাচর) গোলাপকুঁড়ি শিশু বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির ভাইস প্রিন্সিপাল আবদুস শহীদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল আহাদ, বিশেষ অতিথি ছিলেন ৪ নং লক্ষ্মীপাশা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকবর আলী (পটল), যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মাওলানা শামিম আল মামুন, প্রবীণ শিক্ষক জিয়াউল হক (জিতু মিয়া)। বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল জিয়াউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ইয়াহইয়া আহমদ প্রমুখ। গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
দিশারীর সাংস্কৃতিক উত্সব
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে গত ৩০ ডিসেম্বর এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিশারীর সাবেক পরিচালক মাহমুদুর রহমান দিলওয়ারের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন দিশারীর পরিচালক মু. মুনীর হোসেন। সমাপনী বক্তব্য রাখেন ডা. সায়েফ আহমদ। উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সমাজসেবী হাফিজ আবদুল হাই হারুন, শাহরিয়ার আলম শিপার, শাহজাহান আলী, নূরুল ইসলাম বাবুল, ডা. মাসুকুর রহমান, ডা. রফিকুল ইসলাম, ডা. মুহাম্মদ আলী, আবদুল্লাহ আল খালেদ প্রমুখ।
সিলেট কল্যাণ সংস্থা নিবন্ধন
সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে কার্যকরী কমিটির যৌথ আয়োজনে সিলেট কল্যাণ সংস্থার নিবন্ধন প্রাপ্তির জন্য আনন্দ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা সমাজসেবার উপ-পরিচালক আনোয়ারা বেগম। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের সাবেক উপ-পরিচালক এমএ আনোয়ার, মোঃ ফারুক উদ্দিন তপাদার, মোঃ ফজলুল হক, নিবাস রঞ্জন দাস, মোঃ আবদুর রফিক, মোঃ আবদুল মান্নান, মোঃ হিরা মিয়া, জিয়াউর রহমান, সাগর মোঃ সানু, শাহ মোঃ আহাদ আলী লিটন প্রমুখ। সিলেট অফিস
হবিগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১১টায় জেলা ছাত্রদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। রঙিন ব্যানার, ফেস্টুন, মাইক, ব্যান্ডপার্টিসহ বর্ণিল সাজ্জে সজ্জিত ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত মিছিল শেষে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল সহ-সভাপতি আবদুল গাফফার চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, ফখরুল ইসলাম বাবুল, আবদুল কাইয়ুম প্রমুখ। হবিগঞ্জ প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?