Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শহর থেকে দূরে

ছাত্রদলের আলোচনা সভা
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেড়া পৌর ছাত্রদলের উদ্যোগে গতকাল সকালে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফকির রাইস মিল চত্বরে পৌর ছাত্রদল সভাপতি শামছুল ইসলাম চৌধুরী সজীবের সভাপতিত্বে আাালোচনা সভায় বক্তব্য রাখেন বেড়া পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ ফজলুর রহমান ফকির, সাধারণ সম্পাদক আবদুস সামাদ লাল, সাবেক সম্পাদক সালাউদ্দিন ইকবাল, আলহাজ আবদুল মান্নান, যুবদল নেতা আবদুস সালাম, ছাত্রদল পৌর শাখার সম্পাদক মইনউদ্দিন খাজা প্রমুখ। বেড়া (পাবনা) প্রতিনিধি
চাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। সকাল ১০টায় শহরের মেথা রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শপথ চত্বরে এসে শেষ হয়। সেখানে জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলের পরিচালনায় একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক এমপি জি.এম. ফজলুল হক, জেলা বিএনপির আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, বিএনপি নেতা দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুস সালাম, জাহাঙ্গীর খান, রফিউস শাহাগাত ওয়াসিম, আক্তার হোসেন সাগর, ফয়সল গাজী বাহার প্রমুখ। চাঁদপুর প্রতিনিধি
শরণখোলায় আশ্রয় ফাউন্ডেশনের সম্মেলন
শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম।
উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস ও সংস্থার প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার আহমেদ। দুই পর্বে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনের প্রথমার্ধে প্রধান অতিথি ছিলেন রায়েন্দা ইউপি চেয়ারম্যান মোল্যা ইসাহাক আলী। বিশেষ অতিথি ছিলেন ইসমাইল হোসেন লিটন ও উপজেলা সিপিপি কর্মকর্তা প্রণব কুমার। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সংস্থায় কর্মরত তিন শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পীরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে শুক্রবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা ছাত্রদল। ওয়াপদা রেস্ট হাউসে ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি মোস্তফা আলম, ইউপি চেয়ারম্যান রণজিত রায় প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন
গতকাল বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাথরঘাটা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪১ ভোট পেয়ে মোঃ সুলতান আহম্মেদ সভাপতি, ৩০ ভোট পেয়ে মোঃ জসিমউদ্দিন সাধারণ সম্পাদক ও মোঃ গোলাম কিবরিয়া বাবু ২১ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আদমদীঘিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা কমিটির এক সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান নুরুল হুদা খোন্দকার, শামছুল হক, ইউনুস আলী দুলাল, উপজেলা প্রকৌশলী আমিনুর রহমান, সমবায় অফিসার কল্লোল বসাক প্রমুখ। সভায় উপজেলায় আইন-শৃঙ্খলা ভালো রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। বগুড়া অফিস ও আদমদীঘি প্রতিনিধি
আদমদীঘিতে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বগুড়ার আদমদীঘির কুন্দগ্রাম সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের গত বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ফলাফল ঘোষণা এবং সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শাহানুর আলম তালুকদার মজনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহাজান আলী, শিক্ষক আবদুল আলীম প্রমুখ। শেষে ২০০৮ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী তাজ এবং সিনহাকে পুরস্কৃত করা হয়। বগুড়া অফিস
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?