রাজশাহীর রিকশাচালকদের কল্যাণে প্রকল্প
রাজশাহী অফিস
সোস্যাল প্রটেকশন অ্যান্ড ইক্যুটেবল অ্যাকসেস টু হেলথ ফর রিকশা পুলারস ইন রাজশাহী সিটি কর্পোরেশন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টের মাধ্যমে ত্রিপক্ষের সহযোগিতায় একটি তহবিল গঠন করা হবে। যার সুবিধা ভোগ করবেন কর্পোরেশন এলাকার সব রিকশা ও ভ্যানচালকরা। এর মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। জানা গেছে, গত সোমবার রাজশাহীর নগর ভবনে মেয়র এএইচএম খায়রুজ্জামান ওই প্রজেক্টের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রিকশাচালকদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি ভবন নির্মাণ করা হবে। সেখানে তারা সমিতির কার্যক্রম ও কার্যকালীন বিশ্রাম নেয়ার সুযোগ পাবে।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জিটিজেডের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর ড. অ্যানড্রিয়া কেনিগি, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আবু বাক্কার প্রমুখ।, রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত, রিকশাভ্যান শ্রমিক অ্যাসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক মাসুদ রানা শাহিন। এছাড়া প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জিটিজেডের সিনিয়র অ্যাডভাইজর শিরিন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল ফজল। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রকল্পের চুক্তিপত্রে স্বাক্ষর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও জিটিজেডের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর এবং রিকশাভ্যান শ্রমিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া