চকরিয়ার বনের ইটভাটা : ১২ জনের বিরুদ্ধে নোটিশ
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। বেলার পক্ষ থেকে দেয়া এ নোটিশে ওই ইটভাটার বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেয়া হয়েছে তা সাতদিনের মধ্যে জানাতে বলা হয়েছে। ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ও বেলা’র সিনিয়র আইনজীবি ইকবাল কবিরের প্রেরিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। যাদের এ নোটিশ দেয়া হয়েছে তারা হলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদফতর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফাঁসিয়াখালী বিট কর্মকর্তাসহ ইটভাটার মালিক চকরিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


