Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বান্দরবানে ১৪ জানুয়ারি বোমাং রাজপুণ্যাহ শুরু

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ মেলা শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। এ মেলা চলবে ৫ দিন। গতকাল বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বোমাং রাজপুত্র চহ্লা প্রু জিমি, সাংবাদিক অধ্যাপক ওসমান গণি, একেএম জাহাঙ্গীর, মনিরুল ইসলাম মনু, এমএ মালেক, আমিনুল ইসলাম বাচ্চু, এনামুল হক কাশেমী, মিনারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বোমাং রাজা রাজপুণ্যাহ সফল হওয়ার জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান পইংজ্রাপোওয়ে (রাজপুণ্যাহ)। পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির উপজাতীয় সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যসহকারে এই অনুষ্ঠান সুদীর্ঘকাল ধরে পালন করে আসছে। পার্বত্য চট্টগ্রামের কর আদায়ের জন্য মূলত এই অনুষ্ঠান হতো। কালের পরিক্রমায় রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার রাজকর আদায় অনুষ্ঠান অনিয়মিত হলেও শত বছর ধরে এখনও অব্যাহত আছে বান্দরবানে । রাজ্য ও রাজদণ্ডহীন রাজা খাজনা আদায় কাজ ব্যতীত সামাজিক বিভেদ মীমাংসা ও ভূমি বিরোধ রিপোর্ট মীমাংসা করেন এবং স্থায়ী বাসিন্দা সনদ প্রদান করে থাকেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?