আন্তর্জাতিক আইন মেনেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে : খাদ্যমন্ত্রী
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আন্তর্জাতিক আইন মেনেই রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হবে। বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার এখন অনেকটা নমনীয়।
ড. আবদুর রাজ্জাক রোহিঙ্গাদের সঙ্গে খোলামেলা আলাপকালে রোহিঙ্গারা তাদের উপর মিয়ানমার সরকারের নানাভাবে নির্যাতনের কথা তুলে ধরেন। প্রতিউত্তরে মন্ত্রী বলেন, আমরা কাউকে জোর করে ফেরত পাঠাতে আগ্রহী নই। একজন মানুষ হিসেবে সব মৌলিক অধিকার নিশ্চিত করে তা করা হবে। এজন্য বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সরকারের দফায় দফায় আলোচনা চলছে। মন্ত্রী আরও বলেন, গত ২৯ ডিসেম্বর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনায় মিয়ানমার আরও ৯ হাজার রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ, পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন, আরআরসি কর্মকর্তা ফিরোজ সালাহউদ্দিন, ইউএনও নাজিম উদ্দিন, ক্যাম্প ইনচার্জ সাইফুল ইসলাম ও ইউএনএইচসিআর প্রতিনিধিদল। পরে মন্ত্রী টেকনাফে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি আয়োজিত ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়ায় অংশ নেন।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া