রানীনগরে এক দিনে ৩ জনের রহস্যজনক মৃত্যু
রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রানীনগরে একই দিনে দুই ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ফরিদ উদ্দীন (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার গহেলাপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ফরিদ উদ্দীন বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর রাতে বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকালে এলাকাবাসী গ্রাম সংলগ্ন শিবপুকুর পাড়ে জংগলের মধ্যে লাশ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মঙ্গলবার বিকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে লাশের শরীরে কোনোরূপ আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াসিম জানিয়েছেন। অপরদিকে একই দিন উপজেলার ঘোষগ্রামের মৃত খবির উদ্দীনের মেয়ে মোরশেদা (৪৯) নিজ ঘরের দরজায় গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। এবং একই উপজেলার উজালপুর গ্রামের মৃত ভাজন সরদারের ছেলে তাজন সরদার (৭২) গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় পৃথকভাবে ইউডি মামলা করা হয়েছে।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


