ধোবাউড়ায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার ধোবাউড়া উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবদুল আউয়ালের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান আকন্দ, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুঞা, অধ্যক্ষ হেলাল উদ্দিন, যুব নেতা শওকত উসমান, জান্নাত আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রশিদ।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


