মতলবের নারায়ণপুর বাজার থেকে ১৪১ বস্তা চিনি উদ্ধার : গ্রেফতার ১
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের লোকমান হোসেনের রুটি-বিস্কুটের দোকান (বেকারি) থেকে গত সোমবার পুলিশ ছিনতাই করা আরও ২৮ বস্তা চিনি উদ্ধার করেছে। এর আগে ২৭ ডিসেম্বর একই স্থান থেকে ১১৩ বস্তা চিনিসহ লোকমান হোসেনকে আটক করা হয়। কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরগঞ্জ এলাকায় ২৩ ডিসেম্বর রাতে ছিনতাইকৃত ৪৪০ বস্তা চিনির মধ্যে এ নিয়ে মোট ১৪১ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিনি ছিনতাইয়ের ঘটনায় নোয়াখালীর চৌমুহনীর ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে গত সোমবার মতলবের নারায়ণপুর বাজারের বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মোঃ শাহআলম এবং রুটি-বিস্কুট দোকানের মালিক লোকমান হোসেনকে আসামি করে লাকসামের মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আটক লোকমান হোসনকে চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া