Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমার দেশ ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে গতকাল ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা :
বগুড়া : বগুড়ায় গত বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। এরপর সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল, উর্ডবান পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিকালে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও শহরের সাতমাথায় প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আজিজার রহমান বকুল, জয়নাল আবেদিন চাঁন, রেজাউল করিম বাদশা, শহিদ উন নবী ছালাম, ছাত্রদলের খাদেমুল ইসলাম খাদেম, শাহাবুল আলম পিপলু, মনিরুজ্জামান মনির প্রমুখ।
চাঁদপুর : গতকাল সকাল ১০টায় শহরের মেথা রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শপথ চত্বরে এসে শেষ হয়। সেখানে জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলের পরিচালনায় একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি জিএম ফজলুল হক, জেলা বিএনপির আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম, বিএনপি নেতা দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুস সালাম, জাহাঙ্গীর খান, রফিউস শাহাগাত ওয়াসিম, আক্তার হোসেন সাগর, ফয়সল গাজী বাহার প্রমুখ। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং দলের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
নোয়াখালী : পৌর মিলনায়তনে জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম কালার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ শাহজাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ আজাদ, অ্যাডভোকেট আবদুর রহমান, অ্যাডভোকেট শাহাদাত্, মাহবুবু আলমগীর আলো, ফিরোজ আলম মতিন, শহিদুল ইসলাম কিরণ, আবু নাছের, দেলোয়ার কমিশনার, মোঃ জসিম ও ভিপি জসিম প্রমুখ।
শেরপুর : শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে কেক কাটা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। বিকালে চাত্রদলের আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা ছাত্রদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক রুবেল।
ঝালকাঠি : গতকাল ঝালকাঠি শহরে ছাত্রদলের দু’গ্রুপ পৃথক শোডাউন করেছে। জেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন খানের নেতৃত্বে বেলা ১১টায় এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খানের নেতৃত্বে একই সময় আরও একটি শোভাযাত্রা বের হয়। ব্যান্ডপার্টিসহ এ শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। তবে দু’গ্রুপ আলাদা শোডাউন করলেও শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মাদারীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সকাল ১০টার সময় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বুধবার শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিত্সাসেবা এবং গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। শোভাযাত্রাটি স্থানীয় মুক্তিযোদ্ধা মিলনায়তন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদল মাদারীপুর জেলা শাখার সভাপতি জামিনুর হোসেন মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কাজী হুমায়ুন কবীর। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহান্দার আলী জাহান, খন্দকার কামরুল হাসান তুষু, সোহরাব হোসেন হাওলাদার, জেলা যুবদল সভাপতি মিজানুর রহমান মুরাদ প্রমুখ। এছাড়াও জেলা বিএনপির নেতারা ছাড়াও মাদারীপুর সদর, রাজৈর, শিবচর ও কালকিনি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতারা সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : কুলিয়ারচর উপাজেলা ছাত্রদল গতকাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বেলা ১১টায় উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানার নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর ছাত্রদল সভাপতি মঞ্জুসহ অঙ্গসংগঠনের নেতারা।
সিঙ্গাইর (মানিকগঞ্জ) : গতকাল সিঙ্গাইর উপজেলা ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন সিঙ্গাইর উপজেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, সাধারণ সম্পাদক মনিরুল হক, সদর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু, উপজেলা ছাত্রদল সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতালেব, সিঙ্গাইর কলেজ ভিপি জাকির হোসেন, কলেজ ছাত্রদল সভাপতি শওকত হোসেন, পৌর ছাত্রদল সভাপতি কাজী আনোয়ার, জিএস ইসমাইল, এজিএস জাহাঙ্গীর, ছাত্রদল নেতা বিপ্লব, রাজা, লিটন, তোফায়েল খলিল, দ্বীন ইসলাম প্রমুখ।
পিরোজপুর : গতকাল সকালে পিরোজপুর জেলা ছাত্রদল শহরে বর্ণাঢ্য আনন্দ মিছিল করে। মিছিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনিরুজ্জামান টুঙ্কার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুল। প্রধান বক্তা ছিলেন জেলা চাত্রদল সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, যুবদল সভাপতি শেখ শহীদুল্লা প্রমুখ।
চাটখিল (নোয়াখালী) : গতকাল সকাল ১১টায় চাটখিল উপজেলা, পৌর শাখা ও কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চাটখিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করে।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম ভুইয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল হাছান, জহিরুল ইসলাম, কামাল হোসেন, ইমন, মাসুদ প্রমুখ।
ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী উপজেলা শাখা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা গোলাম জাকিউর রহমান চঞ্চলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজমুল হক নাজিম ও মোঃ মাহাবুবুর রহমান মিলন।
পাবনা : গতকাল সকালে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মাহমুদুন্নবী স্বপন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক। বেলা ১১টায় চাটমোহরে সাবেক এমপি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল শোভাযাত্রা। পরে পাবনা জেলা ছাত্রদলের কার্যালয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে কেক কাটেন পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কেএস মাহমুদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা সদর উপজেলা বিএনপির সভাপতি একে এম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা পৌর বিএনপির সভাপতি আলহাজ তৌফিক হাবিব, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মাহমুদুন্নবী স্বপন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, ছাত্রনেতা হিমেল রানা, মাসুদ রানা, এসএম হালিম, তসলিম হাসান সুইট, মনিরুজ্জামান মনির, রাসেল, রুপম, রিমুন প্রমুখ।
লাকসাম : লাকসাম উপজেলা চেয়ারম্যান আলহাজ মজির আহমদের মালিকানাধীন সোহাগ মত্স্য খামার কমিউনিটি সেন্টারে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গতকাল আনুষ্ঠানিকভাবে কেক কেটে ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করা হয়। সকালে লাকসামবাজার সাব পোস্ট অফিস সংলগ্ন কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পৌরসভা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন নিজাম। এতে বক্তব্য রাখেন পৌরসভা ছাত্রদলের সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন জীবন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
মাগুরা : মাগুরায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে পৌর ছাত্রদলের সভাপতি সানাউল হক তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন, শাহেদ হাসান টগর, তানভির রহমান উজ্জ্বল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম কবির ও মাহাবুব হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ছাত্রনেতা সুমন, রানা আবদুর রহিম প্রমুখ। আলোচনা সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বাধার মুখে ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রদল। তবে ক্যাম্পাসের বাইরে পৃথক দুটি গ্রুপ তাদের কর্মসূচি পালন করে।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ইবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়াবাজার থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের মেইন গেট হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে আসার পর কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ করার কথা ছিল। কিন্তু মিছিল মেইন গেটে পৌঁছানো মাত্র ছাত্রলীগের একদল কর্মী লাঠিসোটা নিয়ে তাদের বাধা দেয়। ছাত্রদল মিছিল ফিরিয়ে নিয়ে শেখপাড়াবাজারে এসে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করে। আলোচনা সভায় কামাল হোসেনের সভাপতিত্বে ও ওমর ফারুকের পরিচালনায় বক্তৃতা করেন জাফর মোল্লা, সোহাগ, নুরুল, কামাল, জামিরুল, রাসেল, ওয়াদুদ, ফারজুল ও মনোয়ার। এদিকে ছাত্রদলের অপর একটি গ্রুপ একই সময়ে মেইন গেটে মিরোজ ও রাসেদের নেতৃত্বে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?