Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বেতন ভাতার দাবিতে শৈলকূপা পৌর কার্যালয়ে তালা

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
বেতন-ভাতা পরিশোধ না করায় ঝিনাইদহের শৈলকূপা পৌরসভায় বুধবার তালা দিয়েছে ক্ষুব্ধ কর্মচারীরা। গত দু’দিন ধরে পৌর কার্যালয় তালাবদ্ধ থাকায় উন্নয়ন কর্মকাণ্ডসহ জনগুরুত্বপূর্ণ কাজে নেমে এসেছে স্থবিরতা । কর্মচারীরা বেতন না পেলে পৌরসভার সব ধরনের সেবামূলক কাজ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। পৌর পরিষদ সূত্র জানায়, কোরবানি ঈদের আগ থেকে পৌরসভার ৪৫ জন কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। ঈদের বোনাসও দেয়া হয়নি। তহবিলে টাকা নেই উল্লেখ করে পৌর মেয়র বেতন-ভাতা দিতে টালবাহানা করছেন। কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, এই পৌরসভায় হাট-বাজার বিক্রি, পৌর কর, পানির বিল, বিভিন্ন অনুদানের টাকাসহ প্রতিবছর দুই কোটিরও বেশি টাকা আয় হয়। কর্মচারীদের বেতন বাবদ লাগে বছরে ৬০ লাখ টাকা। কিন্তু গত তিন মাস ধরে কর্মচারীদের ঈদ বোনাসসহ বেতন-ভাতা দেয়া হচ্ছে না। অথচ এই তিন মাসের মধ্যে ঠিকাদারদের নামে লাখ লাখ টাকার চেক ইস্যু করা হয়েছে। পৌর আইনে কর্মচারীদের তিন মাসের বেতনের টাকা তহবিলে রেখে অন্যান্য বিল পরিশোধের নিয়ম থাকলেও মেয়র তা মানেননি। মেয়র খলিলুর রহমান ঠিকাদারদের কাছ থেকে মোটা অংকের পার্সেন্টেজ নিয়ে লাখ লাখ টাকার চেক ইস্যু করেছেন বলেও তাদের অভিযোগ। এদিকে, বিভিন্ন কাজের নামে প্রায় কোটি টাকার গোপন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে— এমন কথা প্রকাশ হয়ে পড়লে কর্মচারীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বুধবার সকালে পৌর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। কাউন্সিলররাও পরিষদে ঢুকতে না পেরে ফিরে যান। প্যানেল মেয়র কাউন্সিলর সেলিম রেজা ঠাণ্ডু জানান, পৌর মেয়র খলিলুর রহমান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ায় এর আগে ১০ মাস তিনি পরিষদ চালিয়েছেন। এ সময় পরিষদের প্রায় অর্ধকোটি টাকার দেনা পরিশোধসহ পৌর তহবিলে প্রায় ৭০ লাখ টাকা জমা হয়। পরিষদ স্বচ্ছভাবে চালালে কর্মচারীদের বেতন কোনোভাবেই বকেয়া হওয়ার কথা নয় বলে জানান তিনি। এ ব্যাপারে পৌর মেয়র খলিলুর রহমান জানান, কর্মচারীদের সঙ্গে সামান্য সমস্যা হয়েছিল, তা আলোচনা করে মীমাংসা করা হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?