Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কক্সবাজারে বিনোদন স্পটগুলো পর্যটকমুখর

এএইচ সেলিম উল্লাহ উখিয়া (কক্সবাজার)
নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজারের বিনোদন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বাড়ছে। পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন স্পটগুলো এখন পর্যটকে টইটুমু্বর। সমুদ্র সৈকত, হিমছড়ি ঝরনা, ইনানীর পাথুরে সৈকত, সেন্টমার্টিন দ্বীপ, মহেশখালীর আদিনাথ মন্দির ও ডুলাহাজরা সাফারি পার্ক, রামু রামকোট মন্দির পর্যটক স্পটে দেশি-বিদেশি পর্যটকে ভরে গেছে। শুক্রবার খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে পর্যটকরা কক্সবাজারে আসতে শুরু করেন। এছাড়াও সারাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পুরোদমে বন্ধ। তাই ভ্রমণপিয়াসুরা ওই সুযোগ কাজে লাগিয়ে কক্সবাজারে ভিড় করছেন।
কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে উখিয়ার পর্যটন স্পট ইনানীর দূরত্ব ৪০ কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকত এবং হিমছড়ি ছাড়াও মঙ্গলবার ইনানীর পর্যটন স্পটে ছিল পর্যটকদের মিলন মেলা। ভাটার সময় দিগন্ত বিস্তৃত ইনানীর পাথুরে বিচ দেশ-বিদেশের পর্যটকদের এক স্বপ্নপুরী। ইনানী মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ায় অল্প সময়ে পর্যটকরদের কক্সবাজার থেকে ইনানী যাওয়ার সুযোগ বৃদ্ধি পেয়েছে। তাই সাম্প্রতিক সময়ে কক্সবাজার সৈকত ও হিমছড়ি ঝরনা পেরিয়ে ইনানীর পাথুরে বিচে গিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন পর্যটকরা।
এদিকে পর্যটন ব্যবসার নামে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পর্যটকদের কেন্দ্র করে সর্বত্র চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। উখিয়ার ইনানী বিচে অপ্রয়োজনীয় সাঁকো তৈরি করে পর্যটকদের কাছ থেকে আদায় করা হচ্ছে চাঁদা। এছাড়াও ইনানীর পাথুরে বিচে পর্যটকদের ভ্রমণের জন্য দিতে হচ্ছে অবৈধ চাঁদা। পর্যটকরা জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এ রকম অবৈধ ব্যবসা বন্ধ করা না হলে, সৈকতে পর্যটকের সংখ্যা হ্রাস পাবে। তারা এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেছেন।
জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন জানান, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। বুধবার বিকাল থেকে জেলার বিভিন্ন ক্রাইম স্টটে অঘোষিত চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হবে। যাতে কোনো ধরনের মাদকসহ বিস্ফোরকদ্রব্য শহরে প্রবেশ করতে না পারে। তিনি আরও জানান, যে সব স্থানে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কনসার্ট চলবে ওই সব স্থানে অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এছাড়া ৪টি মোবাইল টিম বিভিন্ন স্থানে তদারকিতে নিয়োজিত থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, জেলায় কর্মরত পুলিশ ছাড়া অন্য জেলা থেকে ৩ প্লাটুন পুলিশ আনা হবে। হোটেল সি কিংয়ের ম্যানেজার রাহুল বড়ুয়া জানান, ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হোটেলের ৫০টি কক্ষ অগ্রিম ভাড়া হয়ে গেছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?