Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

চরভদ্রাসনে বয়স্কভাতার কার্ড নকল করার অভিযোগ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ভোটার আইডি কার্ডে কম্পিউটার দিয়ে সূক্ষ্ম কারচুপি করে বয়স বাড়ানোর অভিযোগ উঠেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শতাধিক নতুন প্রস্তাবিত বৃদ্ধার বয়স নিয়ে। এতে ভুয়াদের চাপে প্রকৃত দুস্থ বয়স্করা বাদ পড়ছেন বলে গতকাল অনেকেই অভিযোগ তুলেছেন। আর উপজেলা সমাজসেবা অফিস এ অভিযোগের সত্যতা স্বীকার করেছে।
জানা যায়, গত বছর উপজেলায় বয়স্ক ভাতা গ্রহীতার সংখ্যা ছিল এক হাজার ৪১৯ জন। আর এ বছর তা বাড়ানো হচ্ছে আরও ১৭৪ জন। অভিযোগ রয়েছে সম্প্রতি কিছু কম বয়সী লোক ভোটার আইডি কার্ড জেলা সদরের দক্ষ কম্পিউটার টেকনিশিয়ান দিয়ে স্ক্যানিংয়ের মাধ্যমে জন্ম তারিখ পরিবর্তন করে হুবহু আইডি কার্ড তৈরি করছে। স্থানীয় ইউপি মেম্বারদের ম্যানেজ করে তারা বয়স্ক ভাতা কর্মসূচির অন্তর্ভুক্তির পাঁয়তারা চালাচ্ছে। গতকাল উপজেলার হাজীডাঙ্গী গ্রামের বৃদ্ধ মোঃ মেছের মন্ডল (৭০) জানান, প্রতিবেশী ইউনুছ মন্ডল, ঈমান খাঁ আমার চেয়ে বয়সে অন্তত ১৫ বছরের ছোট অথচ তাদের তালিকাভুক্ত করা হলেও আমাকে নেয়া হয়নি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?