Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পটুয়াখালীর পল্লীতে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ধানকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রোববার দুপুরে শহর সংলগ্ন ইটবাড়িয়া ইউনিয়নের চান্দুখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে ইসাহাক আলী মৃধা, শামিম মৃধা, মনির মৃধা, মজিবর মৃধা, মুজাম্মেল মৃধা, আকলিমা বেগম ও মাকসুদা বেগম। স্থানীয় মাপের ৬৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের এবং এ সংক্রান্ত একটি মামলা করার অপরাধে স্থানীয় প্রভাবশালী শাহজাহান মৃধার বাহিনী প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বলে আহতরা জানান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?