রাজশাহীতে মানববন্ধনে বক্তারা : যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে
রাজশাহী অফিস
বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা আয়োজিত মানববন্ধন উত্তর এক সমাবেশে বক্তারা বলেছেন, যুদ্ধাপরাধীরা দেশের শত্রু। তাদের বিচার বাংলার মাটিতেই হবে। সব ভয় ভীতির ঊর্ধ্বে ওঠে যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকারকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন উত্তর সমাবেশে বক্তারা এ কথা বলেন। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এতে বক্তব্য রাখেন সুপ্র’র রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক ফজলুল হক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, জেসমিন আকতার পান্না প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায়।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া