সৈয়দপুরে ১৫ লাখ টাকা মূল্যের পলিথিন উদ্ধার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে ১৫ লাখ টাকা মূল্যের এক ট্রাক নিষিদ্ধ ঘোষিত পলিথিন আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক রোডে (বিচালীহাটি) পার্কিং করা একটি ট্রাক থেকে পুলিশ ওই পলিথিন উদ্ধার করে। তবে পুলিশ এর মালিকদের গ্রেফতার করতে পারেনি।
গোপন সোর্সে সৈয়দপুর থানা পুলিশ খবর পায়, শহরের শহীদ জহুরুল হক সড়কে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল বোঝাই একটি ট্রাক পার্কিং করা রয়েছে। এ সংবাদ পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ও সেকেন্ড অফিসার মোঃ আনিছুর রহমান আনিছের নেতৃত্বে পুলিশ বিচালীহাটি রোডে এসে পার্কিং করা একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-১১-০১৩২) দেখতে পায়। এরপর পুলিশ চালক ও ট্রাকে কী মালামাল রয়েছে তার সন্ধান করতে থাকে। এরপর অতিরিক্তি পুলিশ সুপারের উপস্থিতিতে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ পলিথিনের সন্ধান পাওয়া যায়। পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে। তবে এসব পলিথিনের মালিকদের নাম পায়নি তারা। আটক পলিথিনের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। পুলিশ ট্রাকের হেলপার লিটনকে আটক করেছে। সে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আবদুল মালেকের ছেলে বলে জানা গেছে।
ট্রাকটির হেলপার পুলিশকে জানায়, ঢাকার ইমামগঞ্জে ট্রাকটিতে পলিথিনগুলো লোড করা হয়। আর সৈয়দপুর শহরের উল্লিখিত রোডের একটি গোডাউনে সেগুলো নামানোর কথা ছিল। পুলিশের ধারণা, স্থানীয় পলিথিন ব্যবসায়ীরা ঢাকা থেকে গোপনে ওই পলিথিন সৈয়দপুর নিয়ে আসে এবং ওই সড়কের একটি গুদামে মজুত করার প্রস্তুতি নিচ্ছিল। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া