সড়ক দুর্ঘটনায় নিহত ৩
আমার দেশ ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে । আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই স্থানে একটি দ্রুতগামী বাস কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস কর্মী দেলোয়ার হোসেনকে চাপা দিলে সে ঘটনা স্থলেই মারা যায়।
মাগুরা ঃ বৃহস্পতিবার মাগুরা-আড়পাড়া সড়কের শিতারামপুরে ঈগল পরিবহনের একটি বাসের চাপায় এক স্কুল ছাত্র মারাত্বক আহত হয়। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা তাকে মৃত বলে জানায়। নিহত হাবিব বাইসাইকেলে বাড়ী ফিরচ্ছিল। সে ভিটাসইর গ্রামের আইয়ুব বিশ্বাসের ছেলে।
গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার সামুদাবাদ সড়কে টমটম (শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান) উল্টে পড়ে মো. জহিরুল ইসলাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল তিনটায়। প্রত্যদর্শীরা জানান, গলাচিপার পানপট্টি লঞ্চঘাট থেকে যাত্রীবাহী একটি টমটম গলাচিপার উদ্দেশে যাওয়ার পথে সামুদাবাদ সড়কে গলাচিপা হেলিপ্যাডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এ সময় টমটমের যাত্রী জহিরুল টমটমের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত জহিরুল পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শ্রেণীর ছাত্র।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া