Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বাকৃবিতে ছাত্রলীগের আন্দোলন অব্যাহত : আবারও প্রশাসন ভবনে তালা

বাকৃবি প্রতিনিধি
পূর্ব ঘোষিত তিন দফা দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ আবারও প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয়। ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যকে স্মারকলিপি প্রদান করে। তিনি ছাত্রলীগের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ছাত্রলীগের উল্লিখিত তিন দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলটি প্রশাসন ভবনে মিলিত হয় এবং প্রশাসন ভবনে দুপুর ১২টার দিকে তালা ঝুলিয়ে দেয়া হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের দাবিগুলোর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ মতিউর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুজ্জামান রয়েল, সহ-সভাপতি আনোয়ার ও কাজল, যুগ্ম সম্পাদক টিটু, শাওন, প্রবাল, সাংগঠনিক সম্পাদক নাহিদ, রানা, রিপন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আরিফুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক আমজাদ, ক্রীড়া সম্পাদক সোহেল প্রমুখ। সমাবেশ শেষে অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের বলেন, ছাত্রলীগরে দাবিগুলোর সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি। পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিক উপায়ে ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে বাকৃবির ভিসি প্রফেসর ড. এমএ সাত্তার মণ্ডল বলেন, অবৈধ নিয়োগ বাতিলের ক্ষেত্রে এবং বাকসু নির্বাচনের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?