ভাঙ্গুড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী-ঢাকা রেললাইনের পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ ৬ ঘণ্টা বন্ধ ছিল। ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন সূত্র জানায়, শুক্রবার রাত ৩টার দিকে মালবাহী একটি ট্রেনের সবকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর পড়ে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ও রাজশাহী-সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি কয়েক হাজার যাত্রী নিয়ে তীব্র শীতের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। এ সময় ট্রেনে থাকা শিশু ও বৃদ্ধ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় । খবর পেয়ে পাকশী থেকে একটি রিলিফ ট্রেন এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে লাইনচ্যুত ট্রেনটিকে টেনে তুলতে সক্ষম হলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় ।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


