Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষ-গ্রেফতার

আমার দেশ ডেস্ক
বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গ্রেফতার সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
পীরগঞ্জ (রংপুর) : বুধবার গভীর রাতে উপজেলার করতোয়া নদীপাড়ের বোয়ালমারীতে জুয়াড়ি এবং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
উপজেলার করতোয়া নদীপাড়ের বোয়ালমারীতে ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সঙ্গে আঁতাত করে দীর্ঘদিন ধরে ওই স্থানে জুয়ার আসর চলে আসছে। মাঝে মাঝে জুয়ার আসর জমাতে স্থানীয়ভাবে জুয়াড়িরা মাটির গানের নামে অশ্লীল নৃত্যের ব্যবস্থা করে বলে এলাকাবাসী জানায়। জুয়া বন্ধ এবং ওই অশ্লীল নৃত্যের বিরোধিতা করায় ক্ষিপ্ত হয়ে ওঠে জুয়াড়িরা। এক পর্যায়ে বুধবার রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
ময়মনসিংহ : র্যাব-৯ বৃহস্পতিবার অভিযান চালিয়ে জেলার মুক্তাগাছা উপজেলার জয়দা দুল্লা সড়কের পাশের ধানক্ষেত থেকে একটি দেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ সারোয়ার জাহান নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সারোয়ার জাহান জয়দা গ্রামের হাজী আবদুল কাদেরের ছেলে।
রাজবাড়ী : বুধবার রাজবাড়ী র্যাব ক্যাম্পের সদস্যরা জেলা সদরের খানখানাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে। রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদেন নির্বাচিত ভিপি ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাছিরুল হক নাছির হত্যামামলার চার্জসিটভুক্ত প্রধান আসামি রফিকুল ইসলাম বাপ্পি, ৩টি হত্যা ও ১টি অস্ত্র আইনের মামলার আসামি শাহিন ওরফে পিচ্চি শাহিনকে ১টি শার্টারগান ও মাহফুজুর রহমানকে ৩ রাউন্ড বন্দুকের গুলিসহ এবং ওহাব নামে অপর এক যুবককে পৃথক পৃথকভাবে গ্রেফতার করা হয়েছে।
মঠবাড়িয়া : মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামে রোববার একটি সংখ্যালঘু পরিবারের বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন ফারুক, কামাল, হারুন, বেল্লাল, আলতাফ হোসেন, আলী আকবর ও সুমন বেপারী।
নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে সোমবার গভীর রাতে উপজেলার নন্দপাড়া থেকে দুটি গাঁজা গাছসহ দু’জনকে নাগরপুর থানা পুলিশ গ্রেফতার করে।
উপজেলার নন্দপাড়া গ্রামে হাতেম আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম ও মোকাদ্দেছ আলীর ছেলে মোঃ দুলাল মিয়াকে তাদের নিজ বাড়ি থেকে গাঁজা গাছসহ গ্রেফতার করে পুলিশ।
কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ শনিবার রাতে শ্রীপুর এলাকা থেকে দুই ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো কাপাসিয়া উপজেলার হাইলজোর গ্রামের রেহান উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, শ্রীপুরের লোহাগাদি গ্রামের মৃত আঃ মজিদের ছেলে নাঈম।
চন্দনাইশ : উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কসাইপাড়া এলাকা থেকে ১৪৪ লিটার মদ অবৈধ চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
আটকরা হলো মোঃ আবদুস সালাম, মোঃ ছৈয়দ হোসেন ও জাফর আহমেদ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?