Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এক পলকে

দুই ছাত্র আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে হঠাত্ করেই আনুষঙ্গিক বিভিন্ন ফি দ্বিগুণ হারে বৃদ্ধি করার প্রতিবাদ করায় হলের আবাসিক দুই ছাত্রসহ এক ভর্তিচ্ছুকে প্রক্টরের নির্দেশে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ১১ দফা দাবিতে হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার আগ মুহূর্তে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ইমামে আজম (ইসলামিক স্টাডিজ মাস্টার্স), এম হাশেম আলী (আইন ও বিচার ৩য় বর্ষ) এবং ভর্তিচ্ছু মাহমুদুল হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সংবাদ সম্মেলন
মাগুরায় জেলে সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠাকরণ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সোমবার রোভা ফাউন্ডেশন নামের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের পুলিশলাইন পাড়ার রোভা কার্যালয়ে সাংবাদিকদের মাগুরা জেলার সাড়ে ছয়শ’ জেলে সদস্যের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান। মাহাবুব আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট দিপক রায় বক্তব্য রাখেন। মাগুরা প্রতিনিধি
সংবর্ধনা
বাগেরহাট জেলার ৪০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বাগেরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে সোশ্যাল ফান্ড ট্রাস্টের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। প্রত্যেক মেধাবী ছাত্রছাত্রীকে নগদ ৫ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক আবদুল জব্বার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মুয়াজ্জেম হোসাইন, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক হুমায়ুন কবির খান । বাগেরহাট প্রতিনিধি
মহিলা মেম্বারের কারাদণ্ড
একটি প্রতারণা মামলায় বটিয়াঘাটা উপজেলার মহিলা মেম্বার কানন মল্লিককে তিন বছর বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী এ রায় ঘোষণা করেন। খুলনা অফিস
আর্থিক সহায়তা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার ৩৮ বছর ধরে সুবিধাবঞ্চিত দুই শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে বৃহস্পতিবার আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক কেএম আলী আজম ওই দুই শহীদ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সহায়তার টাকা তুলে দেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালিগ্রাম গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও আমির আলী স্বাধীনতা যুদ্ধে শহীদ হলেও দীর্ঘ ৩৮ বছর ধরে তাদের পরিবার মুক্তিযোদ্ধা ভাতাসহ কোনো সরকারি সহায়তা পায়নি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আলোচনা সভা
কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনু মিয়া সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিতাস উপজেলা প্রিয়জন সমাবেশের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন আ ন ম আতাউল্লাহ নাঈম, মজিবুর রহমান, হানিফ খান, ফেরদৌস আবদুল্লাহ ও আমার দেশ হোমনা প্রতিনিধি এটিএম মোর্শেদুল ইসলাম ও মোঃ ছবির হোসেন প্রমুখ। হোমনা প্রতিনিধি
মতবিনিময় সভা
রাণীনগর থানা বিএনপির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা উপজেলার কুবিড়াতলীতে অনুষ্ঠিত হয়েছে। রানীনগর থানা বিএনপির সভাপতি আল ফারুক জেমসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন বুলু, রানীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মতিউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান বাবু, সিরাজ-ই-আলম সিরাজ প্রমুখ। রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
বাণিজ্যমেলা শুরু
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা। বুধবার সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মতিউর রহমান। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ, পুলিশ সুপার গোলাম কিবরিয়া, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলম বজলু, চেম্বার সভাপতি খায়রুল হুদা চপল, সহ-সভাপতি করুণাসিন্ধু চৌধুরী প্রমুখ। এই মেলায় ৫৮টি স্টল অংশগ্রহণ করেছে। সুনামগঞ্জ প্রতিনিধি
মন্দির উদ্বোধন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রীশ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরের উদ্বোধন করা হয়। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন ফলক উন্মোচনের মাধ্যমে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. নির্মল চন্দ্র সাহা, প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, প্রধান খামার তত্ত্বাবধায়ক অনিল কুমার দাস। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?