রামগঞ্জে আল ইহসান ফাউন্ডেশনের বৃত্তি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শিক্ষা কার্যক্রম উত্সাহিত করতে শুক্রবার জেলার রামগঞ্জে একদল শিক্ষাপ্রেমী তরুণের উদ্যোগে দেয়া হয় আল ইহসান ফাউন্ডেশন বৃত্তি।
জানা গেছে, পূর্ব পানপাড়ার ফতেমা (রাঃ) মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির অর্থ ও ক্রেস্ট তুলে দেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্যানের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট চিকিত্সক ডা. ফয়েজ আহমেদ, সমাজসেবক মাওলানা কস্ফারী নুরুল ইসলাম, প্রবীণ শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ।
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ের ১৬ শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয়। এতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পায় পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া