কেশবপুরে আগুনে কারখানা পুড়ে গেছে
কেশবপুর (যশোর) প্রতিনিধি
বুধবার গভীর রাতে উপজেলা সদরের দীঘি বেকারির কারখানা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় এগারো লাখ টাকা মূল্যের মালামালের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বেকারি মালিক উদয় কুমার দে কারখানায় আগুন লাগানোর অভিযোগ এনে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নামে কেশবপুর থানায় মামলা করেছেন। আগুনে কারখানার মেশিন, উত্পাদিত মালামাল ও যাবতীয় কাঁচামাল ভস্মীভূত হয়েছে।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


