কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনুন্নত সেবা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়া উপজেলার চার লক্ষাধিক লোকের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ২ জন চিকিত্সক। এছাড়াও নানাবিধ সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দুয়ায় এক সমাবেশে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন ১৯৯৯ সালে। বর্তমানে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও এখানকার স্বাস্থ্যসেবার মান তেমন উন্নত হয়নি। হাসপাতালের প্রায় বিশ লাখ টাকার আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের লোক না থাকায় স্টোরেই পড়ে আছে। এছাড়াও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ২০ জন মেডিকেল অফিসার থাকার কথা। কিন্তু এখানে চিকিত্সক আছে মাত্র ৩ জন। ৩ জন চিকিত্সক দিয়ে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল চলে না। এদিকে গোটা স্বাস্থ্য বিভাগে মেডিকেল অফিসার, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্টোরকিপারসহ ৯০টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় গোটা স্বাস্থ্য বিভাগ স্থবির হয়ে পড়েছে। পদগুলো পূরণের ক্ষেত্রে কোনো উদ্যোগ না থাকায় এই উপজেলার প্রায় ৪ লাখ জনগোষ্ঠী সুষ্ঠু চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া