Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নাটোরে কোটি টাকার মাদক বিক্রি

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বিভিন্ন উপজেলায় প্রতিদিন কোটি কোটি টাকার মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ মাদকের বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযান চালালেও তা কোনো কাজে আসছে না। জানা গেছে, জেলার বিভিন্ন সীমান্তে প্রতিদিন প্রাইভেট কার, নৌকা ও বাসযোগে মাদকদ্রব্য নিয়ে আসা হয়। স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রভাবশালী মহলকে ম্যানেজ করে এখানে শতাধিক মাদক ব্যবসায়ী তাদের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। ওইসব মাদক ব্যবসায়ীর ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না। শুধু সিংড়া উপজেলায় প্রতিদিন কমপক্ষে ১৫ লাখ টাকার মাদকদ্রব্য বিক্রি হয়। এর একটি অংশ পায় স্থানীয় পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও প্রভাবশালী মহলের কিছু রাজনৈতিক ব্যক্তি। এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর জানান, এখানকার স্থানীয় সংসদ সদস্য মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমনের কড়া নির্দেশ দিয়েছেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?