Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

যমুনায় অসংখ্য ডুবোচর

পাবনা প্রতিনিধি
যমুনায় নাব্যতা ভয়াবহভাবে হ্রাস পেয়েছে। অস্বাভাবিক পানি কমতে থাকায় যমুনা ও পদ্মার বুক চিরে জেগে উঠছে অসংখ্য চর ও ডুবোচর। ফলে কাজিরহাট-পাটুরিয়া-দৌলতদিয়া এবং বাঘাবাড়ীর নৌরুটে নৌযোগাযোগ যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে যমুনা নদীর নাব্যতা সঙ্কটের কারণে বাঘাবাড়ী বন্দরে জাহাজ ভিড়তে পারছে না। ইউরিয়া সারসহ বিভিন্ন মালামাল নিয়ে ১০টি জাহাজ যমুনার ডুবোচরে বিভিন্ন পয়েন্টে আটকা পড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সেচ ও সারনির্ভর বোরো আবাদে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
কাজিরহাট-পাটুরিয়া, দৌলতদিয়া-পাটুরিয়া ও নগরবাড়ী থেকে বাঘাবাড়ী নৌচ্যানেলের প্রায় ৮ কিলোমিটার নদীপথ খুবই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কোথাও কোথাও পানির গভীরতা ৫ থেকে ৮ ফুট মাত্র। পাটুরিয়া থেকে নগরবাড়ী ও বাঘাবাড়ী নৌবন্দর পর্যন্ত প্রায় ১০টি পয়েন্টে বার্জ, তেলবাহী ট্যাংকার ও বড় বড় ইঞ্জিনচালিত নৌকা চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে কাজিরহাট-পাটুরিয়া নৌরুটে ৩ নং বৈদ্যুতিক টাওয়ার ও লালগোলার আশপাশের এলাকা, নগরবাড়ী, বাঘাবাড়ী নৌরুটের পেঁচাকোলা, মোহনগঞ্জ ও ভেরাকোলা এলাকায় নাব্যতা সঙ্কট প্রকট। উত্তরবঙ্গের বৃহত্তম ও গুরুত্বপূর্ণ নদী বন্দর বাঘাবাড়ী এবং নগরবাড়ীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। উত্তরাঞ্চলের ১৬টি জেলায় পণ্য সরবরাহ মন্থর হয়ে পড়েছে। সর্বাধিক গুরুত্বপূর্ণ এই ২টি নদী বন্দর দিয়ে খুলনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম বন্দরসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে ধান, চাল, গম, সিমেন্ট, সার, কয়লা, পাথর ও জ্বালানি তেলসহ দ্রব্যসামগ্রী উত্তরাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ হয়ে থাকে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?