Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

লোহাগড়ার ভাটগাতীতে ১২ বছর বিদ্যুত্ নেই

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
উপজেলার দক্ষিণাঞ্চলের ভাটগাতী গ্রামে সন্ধ্যা নামলেই নেমে আসে নীরবতা। থেমে যায় মানুষের চিত্কার, শোরগোল, কোলাহল। এর একমাত্র কারণ, গত ১২ বছর ধরে এ গ্রামের ৪০ পরিবার বিদ্যুিবহীন অবস্থায় জীবনযাপন করছে।
জানা গেছে, ১৯৯৭ সালে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে ওই গ্রামের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দীর্ঘদিনেও পল্লী বিদ্যুত্ অফিস ওই ট্রান্সফরমারটি সংস্কার না করায় বিদ্যুতের তার ও এর যন্ত্রাংশ কে বা কারা চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় এ গ্রামে আজ পর্যন্ত বিদ্যুত্ সংযোগ পুনঃস্থাপন করা হয়নি। অথচ যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনায় ওই গ্রামের ৪০ পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে। পরে কাশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান নূর জালাল মোল্যার মধ্যস্থতায় মামলাটির নিষ্পত্তি হয়। এরপর দীর্ঘ ১২ বছর অতিবাহিত হলেও ওই গ্রামে আজও বিদ্যুতের পুনঃসংযোগ দেয়া হয়নি।
এই ব্যাপারে নড়াইল-২ আসনের এমপিকে অবহিত করলে তিনি জিডি করার পরামর্শ দিয়েছেন বলে জানান ওই গ্রামের দুই অনার্স পড়ুয়া ছাত্র। যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর ডিজিএম স্বদেশ কুমার ঘোষ জানান, ওই এলাকা জরিপ করে দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?