পঞ্চগড় এখন মাদকের শহর
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা শহর ও শহরতলিতে এখন চলছে মাদকের ছড়াছড়ি। শহর ও আশপাশের এলাকায় অবাধে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য। আর এই মাদকের ছোবলে বিপথগামী হচ্ছে এলাকার তরুণ ও যুবসমাজ। মাদকাসক্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইসহ অনৈতিক কর্মকাণ্ড বাড়ছে। শহরের বিভিন্ন স্থানে অবাধে গাঁজা, ফেনসিডিল ও বাংলা মদ বিক্রি হচ্ছে। পৌর এলাকার রাজনগর হরিজন পল্লীতে নিয়মিত বসে গাঁজার আসর।
জানা গেছে, এলাকার সচেতন মহল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দফতরে আবেদন করেও কোনো ফল পাননি। নতুন বস্তি রাজনগর গ্রামের অ্যাডভোকেট এরশাদ হোসেন জানান, ডিসি অফিসে স্মারকলিপি প্রদানসহ অনেক চেষ্টা করেও হরিজন পল্লীর মাদক ব্যবসা বন্ধ করা যায়নি। শহরের শহীদ মিনার চত্বর, শেরেবাংলা পার্ক, অডিটোরিয়ামের খোলা জায়গা, তেঁতুলিয়া রোডের হাসপাতাল মোড়, এমআর কলেজ মোড়, ধাক্কামারা এলাকার সিঅ্যান্ডবি মোড়, তুলারডাঙ্গা, জালাসী মোড়, মিলগেট মোড় এবং জেলা পরিষদ মার্কেটের ভেতরে ও ছাদে নিয়মিত বিক্রি হয় ফেনসিডিল। এর মধ্যে হাসপাতাল মোড়ে অবাধে চলছে হেরোইন ও ভারতীয় পেন্টাজসিন ইনজেকশনের রমরমা ব্যবসা। শহরের যত্রতত্র দেখা যায় ফেনসিডিলের খালি বোতলের স্তূপ। শহরের তেঁতুলিয়া রোডের সদর হাসপাতাল এলাকায় ফেনসিডিলের পাশাপাশি বিক্রির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ভারতীয় চেতনানাশক ইনজেকশন পেন্টাজসিন। এ ইনজেকশন সাধারণত জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এদিকে গত শুক্রবার পঞ্চগড় থানা পুলিশ শহরতলির টুনিরহাট এলাকা থেকে আবুর কালাম আজাদ (১৫) নামে এক কিশোরকে প্রায় তিন লাখ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার করেছে। মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ প্রবণতা।
গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় তিনটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শহরতলির চানপাড়া গ্রামে তিন দিনের ব্যবধানে আটটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও প্রতিদিন শহরে ছোটখাটো সিঁদেল চুরির ঘটনা অব্যাহত রয়েছে। সম্প্রতি ফেনসিডিল ও গাঁজা সেবনকারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। নেশার টাকা জোগাতে এরাই চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। মাদকাসক্তরা নেশার টাকা জোগাড় করতে বৈদ্যুতিক সার্ভিস লাইন এবং টেলিফোনের ড্রপওয়ার পর্যন্ত কেটে বিক্রি করছে। পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম জানান, ‘হেরোইন ও ফেনসিডিলসহ কাউকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু কেউ এগিয়ে আসেননি। দিন দিন মাদকসেবী আর ব্যবসায়ীদের সংখ্যা বাড়ছে। বিষয়টি আমাদের চিন্তায় ফেলে দিয়েছে।’

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া