সংসদে ফেরা শুধু সামনের সারির আসনের ওপর নির্ভর করছে না : মওদুদ
স্টাফ রিপোর্টার
শুধু সামনের সারির আসনের ওপরই বিএনপির সংসদে ফিরে যাওয়া নির্ভর করছে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি। গতকাল সকালে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি সাংবাদিকদের বলেন, সামনের সারিতে একটি আসন দিলেই বিএনপি সংসদে ফিরে যাবে না। দলের চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া, আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের মিথ্যা ও হয়রানিমূলক মামলাসহ বিভিন্ন বিষয়ের সুষ্ঠু সমাধান করে সংসদের পরিবেশ সৃষ্টি করলে আমরা সংসদে ফিরে যেতে চাই।
কৃষক দলের নেতারাসহ ব্যারিস্টার মওদুদ বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন।
আগামী ৪ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সংসদের রীতি অনুযায়ী বছরে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ভাষণ দেবেন। এরই মধ্যে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, তারা সংসদে এসে দাবি তুলে ধরলে সামনের সারিতে একটি আসন বাড়ানোর বিষয়ে আমি সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাব।
স্পিকারের এরকম মন্তব্যের জবাবে বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা সংসদে ফিরে যেতে চাই। তবে কেবল সামনের সারিতে একটি আসনের জন্য আমরা সংসদে ফিরে যাব—এ ধারণা ঠিক নয়। আমাদের নেত্রীসহ অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, নেত্রীর বাসা নিয়ে মামলা রয়েছে ইত্যাদি বিষয়ের সুষ্ঠু সমাধান হতে হবে। এ বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাধান হতে হবে।
সোমবার স্পিকারের ওই বক্তব্যের ব্যাপারে দলের স্থায়ী কমিটির অপর সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপিও একই বক্তব্য রাখেন।
ব্যারিস্টার মওদুদ জানান, সংসদে সরকারি দল পরিবেশ বিনষ্ট করেছে। সেখানের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারি দলের। আমরা ওই পরিবেশ সৃষ্টি হলেই সংসদে ফিরে যাব।
অপর এক প্রশ্নের জবাবে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, দেশের অবস্থা ভালো নয়। ২০০৯ সাল আর ২০১০ সাল এক রকম হবে না। নতুন বছরে দলের নেতাকর্মী ও জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুুদুর নেতৃত্বে নেতাকর্মীরা।
ধানের শীষের দোয়া মাহফিল : বেগম খালেদা জিয়া চেয়ারপার্সন এবং তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গতকাল দুুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধানের শীষ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দল সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, এবিএম মোশাররফ হোসেন, হাবিবুল ইসলাম হাবিব, ড্যাবের মহাসচিব এজেডএম জাহিদ হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দল সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক। সভাপতিত্ব করেন ধানের শীষ সংগঠন সভাপতি শামসুদ্দিন দিদার।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া