Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শাবিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন : বিএনপি-জামায়াত সমর্থকরা পূর্ণ প্যানেলে জয়ী

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। এতে বিএনপি-জামায়াত সমর্থক প্রার্থীরা পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে শাবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জয়নাল ইসলাম চৌধুরী ৬৪ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে শাবির সহকারী রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী-বামপন্থী সমর্থক প্যানেলের সভাপতি প্রার্থী শাবির হিসাব পরিচালক আনম জয়নাল আবেদিন (৫৫ ভোট) ও সাধারণ সম্পাদক প্রার্থী শাবির সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এসএম খায়রুল আক্তার চৌধুরী (৪১ ভোট) । এছাড়া কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী শাবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোঃ আবদুল কাদির নির্বাচনে সর্বোচ্চ ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন । কমিটির অন্য বিজয়ী প্রার্থীরা হলেন জুবায়ের আহমদ চৌধুরী (সহ-সভাপতি), আবু সাদাত্ মোঃ সায়েম তালুকদার (সহ-সাধারণ সম্পাদক), মোঃ আবুল কাসেম (কোষাধ্যক্ষ) এবং কার্যকরী পরিষদ পদে মোঃ নইমুল হক চৌধুরী, মোঃ বাবুল হোসেন, মোঃ রইছ উদ্দিন, মোঃ সুফিয়ান চৌধুরী ও আবুসিনা হাসান মুসান্না জামী ।
শাবির পরিকল্পনা ও উন্নয়ন অধিদফতরের পরিচালক সৈয়দ মোঃ হোসেন নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?