Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আমার দেশ-এর বিরুদ্ধে ঢাকায় ২২তম মামলা

স্টাফ রিপোর্টার
গ্যাস কম্প্রেসার স্থাপনের জন্য বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকার কাজ প্রদান এবং এজন্য প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫ মিলিয়ন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদ পরিবেশনের দায়ে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে ঢাকায় মানহানি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এটিএম এমদাদুল হকের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মালেক বাদী হয়ে গতকাল এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১০ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। মামলার অপর আসামিরা হলেন আমার দেশ পত্রিকার বিদায়ী প্রকাশক আলহাজ্ব মোঃ হাসমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহ। উল্লেখ্য, দৈনিক আমার দেশ-এর বিরুদ্ধে এটি ২২তম মামলা।
মামলার বাদী তার আরজিতে উল্লেখ করেন, গত ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশ-এ আসামিরা পারস্পরিক যোগসাজশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরীকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন। এতে তার মানহানি হয়েছে। খবরটি প্রকাশের পর এর আগে নাটোর, চট্টগ্রাম, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নড়াইল, খুলনা, খাগড়াছড়ি, জামালপুর, পাবনা, মাগুরা, সিরাজগঞ্জ, যশোর, রংপুর, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ায় একটি করে এবং কুমিল্লায় তিনটি মামলা দায়ের হয়েছে। মাগুরার মামলায় আমার দেশ সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট রিপোর্টারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্টদের হয়রানি না করার আদেশ দিয়েছেন। সরকার এ আদেশের বিরুদ্ধে চেম্বার জজের আদালতে আবেদন করলেও চেম্বার জজ কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের আদেশই বহাল রয়েছে। হাইকোর্টের ছুটি শেষে নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?