Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি : বিদেশি মিশনগুলো দেশের আইনি এখতিয়ারবহির্ভূত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশনগুলো দেশের আইনি এখতিয়ারবহির্ভূত বলে জানিয়েছে সরকার।
গতকাল এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি দূতাবাসগুলো তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য কর্মকাণ্ডের ব্যাপারে নিজস্ব এখতিয়ার প্রয়োগ করতে পারে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশে এসেছে—এ খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতি দেয়া হলো।
মিডিয়ার খবরের ওপর ভিত্তি করে ভারতীয় হাইকমিশনে সে দেশের নিরাপত্তা বাহিনী মোতায়েনের খবরে উদ্বেগ প্রকাশ করে একে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে অভিহিত করে বিএনপি মঙ্গলবার এ ব্যাপারে সরকারের ব্যাখ্যা দাবি করেছিল।
ওই বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন ১৯৬১-এর ২২ অনুচ্ছেদ অনুযায়ী, কূটনৈতিক মিশন এবং তার ভবন ও অঙ্গনগুলো যে কোনো প্রকার অনুপ্রবেশ থেকে সংরক্ষিত এবং মিশনগুলো স্বাগতিক রাষ্ট্রের আইনি এখতিয়ারবহির্ভূত। এছাড়া কূটনৈতিক প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণে মিশনগুলো নিজস্ব এখতিয়ার প্রয়োগ করতে পারে।
এদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ঢাকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তার জন্য সে দেশের কোনো নিরাপত্তা বাহিনীর বাংলাদেশে আসার খবরটি সম্পূর্ণ মিথ্যা।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?