Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ভারতীয় হাইকমিশনে ভারতীয় বাহিনীর খবর ডাহা মিথ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ঢাকার ভারতীয় হাইকমিশনে ভারতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের খবরটি ডাহা মিথ্যা। এ বিষয় নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা খুবই দুঃখজনক। গতকাল নগরীতে কারা অধিদফতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কারাবিধি অনুযায়ী কারাগারে বন্দি বঙ্গবন্ধুর ঘাতকরা সব সুযোগ-সুবিধা পাচ্ছে। তাদের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এ ব্যাপারে নতুন করে নির্দেশনা দেয়ার কিছু নেই। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রয়েছে। এ চাপ ঠেকাতে প্রতি জেলার কারাগারগুলো সম্প্রসারণ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, কারা অধিদফতর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও অসুস্থ থাকায় তিনি গত এক বছরে কারা অধিদফতরে যেতে পারেননি। ঊর্ধ্বতন কারা কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা এবং তাদের সমস্যা জানতে তিনি সেখানে যান বলে জানান। কারা কর্মকর্তারা কারাগারগুলোর বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা কর্মকর্তা-কর্মচারীদের কিছু দাবি-দাওয়া ছিল। যৌক্তিক দাবিগুলো ধীরে ধীরে মেনে নেয়া হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?