Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

টোরেসের গোলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক
যেভাবে ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে গিয়েছিল লিভারপুল, তাতে মনে হচ্ছিল আবারও বুঝি পয়েন্ট হারাচ্ছে তারা। এ মৌসুমে ভয়ঙ্কর হয়ে ওঠা অ্যাস্টন ভিলার বিপক্ষে হোঁচট খাওয়ার পথেই ছিল ‘অলরেড’রা। মনে হচ্ছিল ম্যানেজার রাফায়েল বেনিটেজ বুঝি আরও একটা ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ ছাড়বেন। কিন্তু ম্যাচের ইনজুরি সময়ে হিসাবটা পাল্টে দিলেন ফার্নান্দো টোরেস। গত পরশু ৯৩ মিনিটে তার দেয়া গোলে ইংলিশ প্রিমিয়ার লীগে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। দিনের আরেক ম্যাচে বল্টন ওয়ান্ডার্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে হাল সিটি।
তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও এ ম্যাচেও ঠিক চেনা যায়নি এনফিল্ডের ক্লাবটিকে। কিছুতেই আগের মতো দুর্দান্ত ফুটবল খেলতে পারছে না লিভারপুল। মনে হচ্ছিল গোলশূন্য ড্র হতে যাচ্ছে এ ম্যাচ। কিন্তু টোরেস সেটা হতে দেননি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?