নতুন দল নিয়ে ঢাকা আসছেন সাঙ্গাকারা
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশে অনুষ্ঠিতব্য তিনজাতি ওয়ানডে সিরিজে খেলার জন্য দলের খোলনলচেই একেবারে বদলে ফেলেছে শ্রীলঙ্কা। ভারতের কাছে টেস্ট এবং ওয়ানডে সিরিজে হারের পর ইনজুরি এবং বাজে ফর্মের কারণে তারকা ক্রিকেটারদের প্রায় সবাই বাদ পড়েছেন দল থেকে। ১৫ জনের দলে তারুণ্যেরই প্রাধান্য। তরুণদের ওপরই আস্থা রেখেছে সেদেশের ক্রিকেট বোর্ড।
ফর্মহীনতার কারণে দলে নেই দিনকয়েক আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পূরণ করা ড্যাশিং ওপেনার সনাত্ জয়াসুরিয়া। ৪৪৪ ওয়ানডেতে যার রান ১১,৮২৫। নেই পেসার লাসিথ মালিঙ্গা, স্পিনার অজন্তা মেন্ডিস, ব্যাটসম্যান চামারা কাপুগেদারা। আর ইনজুরির জন্য দলে বিবেচনা করা হয়নি মাহেলা জয়াবর্ধনে, স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন, অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস, পেসার দিলহারা ফার্নান্ডোকে। তাদের জায়গা নিয়েছেন নতুন ব্যাটসম্যান লাহিরু থিরিমানে, চামারা সিলভা, লেগস্পিনার মালিঙ্গা বান্দারা এবং ফাস্ট বোলার থিলান তুষারা। একসঙ্গে এতজন ক্রিকেটার বাইরে থাকায় শ্রীলঙ্কা দল কেমন করবে, সেটি নিয়ে সংশয় রয়েছে অনেকেরই। ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে নিয়ে তিনজাতি ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ জানুয়ারি। টুর্নামেন্টের ফাইনাল ১৩ জানুয়ারি।
শ্রীলঙ্কা দল : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গা, থিলান সামারাবিরা, থিলান কানডাম্বি, চামারা সিলভা, লাহিরু থিরিমানে, থিসারা পেরেরা, মুথুমুদাগিলে পুষ্পকুমারা, মালিঙ্গা বান্দারা, সুরাজ রণদিভ, থিলান তুষারা, সুরাঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারা, চানাকা উইলেগেদারা।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া