Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দ. আফ্রিকা কুপোকাত

স্পোর্টস ডেস্ক
ডারবান টেস্টের চতুর্থ দিনশেষেই দক্ষিণ আফ্রিকার হারটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। ইনিংস হার এড়াতেই ২৩২ রান দরকার ছিল স্বাগতিকদের। তাতে চতুর্থ দিন শেষেই ইংল্যান্ড বোলাররা দক্ষিণ আফ্রিকার সব ব্যাটিং পার্টস খুলে ফেলেছিলেন। ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে হারের অপেক্ষাই করছিল গ্রায়েম স্মিথের দল। কাল টেস্টের পঞ্চম ও শেষদিন সেই অনিবার্য ব্যাপারটাই ঘটেছে। অর্থাত্ ইনিংস এবং ৯৮ রানের বিরাট ব্যবধানে ডারবানে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড। চার টেস্টের সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সেঞ্চুরিয়ানে দু’দলের প্রথম টেস্ট ড্র হয়েছিল। তৃতীয় টেস্ট শুরু হবে কেপটাউনে ৩ জানুয়ারি।
কাল জয় পেতে ঘড়ির সময় অনুযায়ী ইংল্যান্ডের লেগেছে ৭৫ মিনিট, আর খরচ হয়েছে ১৮ ওভার। তার মধ্যেই ম্যাচ শেষ। জয়ের নায়ক অফস্পিনার গ্রায়েম সোয়ান। সঙ্গে পেসার স্টুয়ার্ট ব্রডও। দু’জনে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৯ উইকেট। তাতে ৫৪ রানে ৫ উইকেট সোয়ানের। ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন ব্রড। দু’জনের পেস এবং স্পিনের সাঁড়াশি আক্রমণে দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৩৩ রানে। তবে ম্যাচসেরা সোয়ানই। কারণ দু’ইনিংস মিলিয়ে কিংসমিডের পিচে তার বলে উইকেট পড়েছে ৯টি। বলা দরকার সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টেও ম্যাচসেরা হয়েছিলেন সোয়ান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?