Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

রয়টার্স, এএফপি
ইরাকের রামাদিতে বুধবার দুই আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় অন্ততপক্ষে ২৩ জন নিহত এবং প্রাদেশিক গভর্নরসহ ৪০ জন আহত হয়েছে। চিকিত্সক ও পুলিশ একথা জানিয়েছেন।
বাগদাদের একশ’ কিলোমিটার পশ্চিমে রামাদি শহরের কেন্দ্রস্থলে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন পুলিশ কর্নেল জব্বার আজাজ। এর একটু পরই কাছাকাছি এলাকায় আরেকটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়। আহতদের অনেকেই ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। আনবার প্রদেশের গভর্নর কাশিম মোহাম্মদ হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। রামাদি হাসপাতালের একটি সূত্র একথা জানিয়েছে।
এদিকে মঙ্গলবার বাগদাদের বাইরে এক চেকপয়েন্টে আল কায়দা বিরোধী ৪ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এক সপ্তাহে এ ধরনের এটি দ্বিতীয় দফা হামলা। মাসাদা চেকপয়েন্টে বন্দুকধারীরা ঢুকে পড়ে ও তাদের ওপর গুলি চালিয়ে হত্যা করে তারা সটকে পড়ে। পরিচয় না দিয়ে এক কর্মকর্তা এ কথা জানান। মাশাদা রেল স্টেশনের কাছে হামলার ঘটনা ঘটে। বাগদাদের ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত মাশাদা শহরে সুন্নিদের প্রাধান্য। নিহতরা হলো শাওয়া গ্রুপের সদস্য। এরা আল কায়দার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগীর ভূমিকা পালন করে থাকে। নাদিম গ্রামের কাছে ৬ শাওয়া সদস্য নিহত হওয়ার তিন সপ্তাহ পর মাশাদা হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। ওই সময় প্রকাশ্য দিবালোকে ৬ শাওয়াকে হত্যা করা হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?