যাত্রীবাহী বিমান উড়িয়ে দেয়ার চক্রান্ত : মার্কিন নিরাপত্তায় ‘ব্যবস্থাগত ব্যর্থতাকে’ দুষলেন ওবামা
রয়টার্স, বিবিসি
বড়দিনে একটি মার্কিন যাত্রীবাহী বিমান উড়িয়ে দেয়ার লক্ষ্যে হামলাকারী অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হওয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা যুগপত্ ‘মানবিক এবং ব্যাবস্থাগত ব্যর্থতাকে’ দায়ী করেছেন। তিনি বলেন, এই ব্যর্থতাকে কোনোভাবেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, এই ঘটনা থেকে মার্কিনিদের শিক্ষণীয় আছে। তিনি দ্রুত পদ্ধতিগত ব্যর্থতা কাটিয়ে ওঠার নির্দেশ দেন।
মঙ্গলবার হাওয়াইয়ের কাছে একটি মেরিন ঘাঁটিতে তিনি একথা বলেন। ওবামা হাওয়াইয়ে পরিবার নিয়ে অবকাশ যাপন করছেন।
ওবামা বলেন, ‘আমাদের কাছে ওই চরমপন্থী সম্পর্কে তথ্য থাকা সত্ত্বেও তা সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে আদান-প্রদান করা হয়নি, যেন এমন ঘটতেই পারে। এতে হামলাকারী বিস্ফোরকসহ বিমানে উঠে যায়, যাতে প্রায় ৩শ’ মানুষের প্রাণহানি ঘটতে পারত। এখানে পদ্ধতিগত একটি ব্যর্থতা দেখা যাচ্ছে। যা কিছুতেই গ্রহণযোগ্য নয়।’
সন্দেহভাজন বিমান হামলাকারী, নাইজেরিয়ার ওমর ফারুক আবদুল মুতাল্লিব দাবি করেছে, ইয়েমেনে আল কায়দা তাকে প্রশিক্ষণ দেয়। ওমর অন্তর্বাসের ভেতরে লুকিয়ে রাখা বিস্ফোরক দিয়ে বিমানে বিস্ফোরণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। আমস্টারডাম থেকে ডেট্রোয়েটগামী বিমানের যাত্রী ও ক্রুরা তাকে প্রতিহত করে।
বিরোধী দল রিপাবলিকান পার্টি এ ঘটনাকে ওবামা প্রশাসনের একটি ব্যর্থতা বলে কঠোর সমালোচনা করছে। শুক্রবারের ওই ঘটনার পর প্রথমদিকে ওবামা চুপ থাকায় তারও সমালোচনা করেছিল। হাওয়াই থেকে ওবামা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আল কায়দা এবং ওই হামলা চেষ্টার সঙ্গে কিছু সম্পৃক্ততা রয়েছে। নতুন এই তথ্যের ভিত্তিতেই ওবামা মঙ্গলবার এ অভিযোগ তুললেন।
ওবামা বলেন, ‘গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল এবং সেগুলো একত্র করে একটা ব্যবস্থা নেয়া উচিত ছিল।’ তিনি বলেন, ‘মানবিক ও পদ্ধতিগত কিছু ব্যর্থতার কারণে জাতীয় নিরাপত্তার জন্য এমন এক ভয়াবহ পরিস্থিতি উপস্থিত হয়েছিল।’
ওবামা বৃহস্পতিবারের মধ্যে প্রাথমিক তদন্তের ফলাফল জানতে চেয়েছেন। এছাড়া ‘সন্ত্রাসী তালিকা’ ও যুক্তরাষ্ট্রের বিমানযাত্রীদের নিরাপত্তা পরীক্ষা প্রক্রিয়াটি পর্যালোচনা করে দেখার নির্দেশ দিয়েছেন।
এদিকে এক বিবৃতিতে ওবামা বলেন, মার্কিন জনগণের সঙ্গে তিনি কথা বলতে চান। কারণ হামলার প্রাথমিক পর্যায়ের কিছু তথ্য গুরুতর উদ্বেগের সঞ্চার করেছে। তিনি বলেন, বলা হয়েছে সন্দেহভাজন সন্ত্রাসীর বাবা আফ্রিকায় মার্কিন কর্মকর্তাদের বড়দিনের হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। ছেলের চরমপন্থী দৃষ্টিভঙ্গির আলোকে সতর্ক করে দিয়েছিলেন।
ওবামা বলেন, যা হোক, ঘটে যাওয়া বিষয় থেকে আমাদের শিক্ষণীয় আছে এবং অতিদ্রুত এই ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে। তিনি আরও বলেন এই ব্যর্থতার কোনো ক্ষমা নেই।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া