মতলবের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী
গিয়াস উদ্দিন মিলন ও মাহবুব আলম লাভলু, মতলব (চাঁদপুর)
মতলবের অধিকাংশ রাস্তার সিলকোট ও ইট উঠে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে । ফলে মতলব উত্তরের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, ছেঙ্গারচর বাজার-উপজেলা কার্যালয়, ছেঙ্গারচর বাজার-বউ বাজার, বউ বাজার-গজরা বাজার, নিশ্চিন্তপুর-দুর্গাপুর, নতুন বাজার-বেড়িবাঁধ-গৌরাঙ্গ বাজার, শাখারী পাড়া-সর্দারকান্দি, রসুলপুর ট্রেক্সাচার-টরকী-নন্দলালপুর, সুজাতপুর-নন্দলালপুর, সুজাতপুর-ইসলামাবাদ- নন্দলালপুর, ছেঙ্গারচর বাজার-দশানী বেড়িবাঁধ, রাঢ়ীকান্দি-নুবুর কান্দি বেড়িবাঁধ ও বেড়িবাঁধের উপরের রাস্তাগুলো বিভিন্ন স্থানে সিলকোট ও ইট উঠে গেছে। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কে। কয়েকটি রাস্তার কঙ্কর বসানোর পর আর কাজ হয়নি। অসমাপ্ত রাস্তাগুলো এখন জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলার এ রাস্তাগুলো যানবহান চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। ভেঙে পড়ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। হানির পাড় গ্রামের রিকশাচালক নবী বলেন—কী করব, জীবিকা নির্বাহ করতে হয় গাড়ি চালিয়ে।
তা না হলে এ লক্কড়ঝক্কড় রাস্তা দিয়ে গাড়ি চালাই কি সাধে? ছেঙ্গারচর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক লিটন জানান, এলোপাতাড়ি বড় ও অনুমতিবিহীন যানবাহনগুলো চলে রাস্তা নষ্ট করছে। সংস্কার না করায় রাস্তাগুলোর এমন অবস্থা হয়েছে। যানবাহন না চড়ে হেঁটে যাওয়া ভালো। রাস্তা খারাপ হওয়ায় ভাড়া বেড়েছে। এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা প্রকৌশলী আমিরুল ইসলাম জানান, সাধারণ ছোট আকারের যানবাহন চলাচলের জন্য এ রাস্তা নির্মাণ করা হয়েছিল । ভারি ও অনুমতিবিহীন বড় যানবহানগুলো চলার কারণে রাস্তাগুলো নষ্ট হচ্ছে। গুরুত্ব অনুযায়ী রাস্তা পুনর্নির্মাণ ও সংস্কার করার জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ করা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, সড়কগুলোর অবস্থা্ করুণ। দ্রুত রাস্তাগুলোর সংস্কার প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া