নির্যাতন এখনও কমেনি
--গাজীপুরের কালিয়াকৈরের বালিয়াদি গ্রামে সোহেল নামের এক বখাটের বিরুদ্ধে কথা বলায় এক স্কুলছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। স্কুলছাত্রী লজ্জা ও ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
--বিয়ের খাবারে ডিম না থাকার ক্ষোভে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কদমতলী গ্রামে নববধূর মাথায় ১৯টি ডিম ভাঙেন বর।
--প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া কলেজের এক ছাত্রীকে (১৭) ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে শহীদুল ইসলাম নামের এক বখাটে।
--নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূ গণধর্ষণের শিকার।
--ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রী লাঞ্ছিত।
--ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চন্দনচহট গ্রামে ধর্ষণের বিচার না পেয়ে সালিশকারীদের সামনেই বিষপান করে ফেন্সি (১৯)। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে থানায় ধর্ষণের মামলা করা হলেও ধরা পড়েনি ধর্ষক। ।
--ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধরঘার ইউনিয়নের নূরপুর গ্রামের ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
--নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারগাঁও গ্রামে গত রোববার রাতে রাহিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূ খুন হয়েছে জমি সংক্রান্ত বিষয়ে।
--রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ৭ তারিখ রাতে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে।
--রাজধানীর দক্ষিণখানের মধুবাগ এলাকা থেকে গতকাল রোববার ফরিদা পারভীন (২৫) নামের এক পোশাক কারখানার শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
--বাসা থেকে টেনে-হিঁচড়ে রাস্তায় এনে হোসনে আরা বেগম (২৬) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর কদমতলী থানার মেরাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
--কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে গত সোমবার এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।
--বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিমু বেগম (১৮) নামের এক তরুণীর মুখ এবং তার বড় বোন শান্তনা বেগমের (২৫) হাত অ্যাসিডে ঝলসে দিয়েছে এক দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী গ্রামে।
--নির্যাতন শুরু হয়েছিল মারধর দিয়ে। এক পর্যায়ে স্বামী সোহেল তার গায়ে কেরোসিন ঢেলে দেয়। যৌতুকের জন্য এই বর্বরতার শিকার হয়েছেন গৃহবধূ শান্তা (১৭)। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নের পাঠাকাটা গ্রামের ঘটনা এটি।
--বিয়ে-বহির্ভূত সম্পর্কের অভিযোগে শুদ্ধির নামে এক বিধবাকে শনিবার রাতে ২০২টি দোররা মেরেছেন সমাজপতিরা। ঘটনাস্থল কুমিল্লার মুরাদনগর।
--ছেলে মা-বাবার কাছে ওয়াদা করেছিল, ব্যবসার জন্য শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা এনে না দিতে পারলে বউকে আগুনে পুড়িয়ে মারবে। স্বামীর সেই কথা রাখায় আগুনে পুড়েই মরতে হয়েছে গৃহবধূ ইয়াসমীন আক্তারকে (১৮)।
--সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী ফাতেমা তানজিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় শিবগঞ্জের মজুমদার পাড়ার বাসা থেকে।
--বিয়ের একদিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন হয়েছেন রুনা আক্তার। মানিকগঞ্জের ঘিওর উপজেলার পশ্চিম জাবরা গ্রামে রাতে এ ঘটনা ঘটে।
--রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে নির্যাতনের শিকার সাগরিকা (১১) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
--গত শুক্রবার নড়াইলের লোহাগড়া উপজেলা গোপীনাথপুর গ্রামে রেবা খানম (১৮) নামের এক অন্তঃসত্ত্বাকে পিটিয়ে জখম করেছে স্বামী।
--স্বামী-শ্বশুরের দেয়া আগুনে দগ্ধ কুমিল্লার সেই স্বপ্নার মৃত্যু। ১৩ আগস্ট বেলা ১২টায় তার শরীরে আগুন ধরিয়ে দেন স্বামী ও শ্বশুর।
--বিয়েতে রাজি না হওয়ায় হাদিজা (১৯) নামের এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার প্রেমিক। নেত্রকোনার আটপাড়া উপজেলার খিলাগ্রামে গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
--চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে তালাক দেয়া স্বামীর ছোড়া এসিডে পোশাক শ্রমিক নাসিমা বেগমের (৩০) মুখমণ্ডল ঝলসে গেছে। প্রায় নষ্ট হয়ে গেছে তার দুই চোখ।
--খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার গুলছড়ি গ্রামের গৃহবধূ কোহিনূর বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে ঝলসে দিয়েছে যৌতুকলোভী স্বামী।
--যৌতুক না পেয়ে কিশোরগঞ্জ নিকলী উপজেলায় গত মঙ্গলবার বন্যা নামের এক গৃহবধূকে তার স্বামী গলা টিপে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
--সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের মনোয়ারা খাতুন নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে।
--ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী গ্রামের শাহনাজ বেগম নামের এক স্কুলছাত্রীকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণের পর হত্যা করেছে সন্ত্রাসীরা।
--সিলেটের কানাইঘাট উপজেলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে ওই ছাত্রী নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
--কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুরে বাবার বাড়িতে দুই বোন শিরিন আক্তার শিলা ও বড় বোন নিলুফার ইয়াসমিনের ওপর এসিড ছুড়েছে দুর্বৃত্তরা। ৩০ অক্টোবর শিলার বিয়ের তারিখ ঠিক করা ছিল।
--নীলফামারীর জলঢাকা উপজেলা সদরের এলএসডিপাড়ায় স্কুলছাত্রী ইতিমনিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি ব্যবসায়ী মাহমুদার রহমানকে গ্রেফতারের দাবিতে শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শহর অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
:
অকালমৃত্যু
--গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সুতপা তার স্বামীর হাতে খুন হন।
--রাজধানীর সবুজবাগ এলাকায় দক্ষিণ মুগদাপাড়ায় বেসরকারি একটি হাসপাতালের চিকিত্সক সালমা পারভীন (২৬) খুন হয়েছেন।
--গত ১০ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিশমা খুন হয়েছিলেন স্বামীর হাতে। তিনি উচ্চশিক্ষিত হতে চেয়েছিলেন, এটিই ছিল তার অপরাধ। মিশমা স্বপ্ন দেখতেন লেখাপড়া শিখে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী হওয়ার। আর এটিই বাদ সাধে তার জীবনে। বলি হতে হয় স্বামী ও শাশুড়ির হাতে।

সাধারণ বিভাগ
আবহাওয়া