২০০৯ প্রাপ্তি-অপ্রাপ্তির এক বছর : মা-ও এখন অভিভাবক
নতুন বছর নতুনভাবে স্বীকৃতি পেল মা। সম্প্রতি হাইকোর্ট এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়ায় বাবার পাশাপাশি অভিভাবক হিসেবে মায়ের নাম ব্যবহার করার পক্ষে মত দিয়েছেন। এখন থেকে বাবা কিংবা শুধু মায়ের নাম ব্যবহার করে ফরম পূরণ করা যাবে। সরকারের এই সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে অভিভাবক হিসেবে মায়ের ভূমিকা নিশ্চিত করেছে।
নিপীড়নবিরোধী হাইকোর্টের নির্দেশনা
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী গত বছর যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে যে রিট আবেদন করেন তার পরিপ্রেক্ষিতে মে মাসে হাইকোর্ট একটি নীতিমালা দিয়েছেন। যৌন হয়রানি রোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অভিযোগ কেন্দ্র করার কথা বলা হয়। ন্যূনতম ৫ সদস্যের কমিটি এ সংক্রান্ত অভিযোগ তদন্ত ও অনুসন্ধান করে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে পাঠাবে।
পুরস্কার
--পরিবেশবিদদের জন্য সম্মানজনক পুরস্কার গোল্ডম্যান পুরস্কারের এশীয় অঞ্চলের জন্য ভূষিত হন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান। জাহাজভাঙা শিল্পের ফলে পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছেন তিনি।
--বিশিষ্ট সাহিত্যিক সালেহা চৌধুরী এ বছর অনন্যা সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
--নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে রোকেয়া পদক পেয়েছেন রাজিয়া হোসাইন ও বেগম মমতাজ হোসাইন।
--যেসব নারী আজ অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং উন্নয়নে শক্তিশালী উত্স হিসেবে বিবেচিত হচ্ছে, তাদের উদ্দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ‘উইমেন এজ এন ইকোনমিক কোর্স’ নামে একটি সম্মাননা প্রদান করেছে। এটি গত ৩ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। স্বনামধন্য বিউটি এক্সপার্ট পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান বাংলাদেশের পক্ষে এই গৌরব অর্জন করেন।
নারী পুলিশের সাফল্য
--বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের ১৯৩ জন সদস্য আন্তর্জাতিক নারী পুলিশ সংস্থার সদস্য কার্ড পেয়েছেন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আমেনা বেগম আন্তর্জাতিক নারী পুলিশ সংস্থার সে অঞ্চলের (রিজিয়ন-১৫) সমন্বয়ক নির্বাচিত হন।
--এবছর গাড়ী চালনায় মেয়েদের আগ্রহী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মহিলা ব্যাটিলয়েনর গাড়ি চালক হিসেবে পাঠানো হবে ৩০ জন নারি পুলিশকে।

সাধারণ বিভাগ
আবহাওয়া