ক্রসফায়ার বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ক্রসফায়ার বলে দেশে কিছু নেই। উচ্চ আদালতের নির্দেশে বর্তমানে ক্রসফায়ার বন্ধ রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে ক্রসফায়ার বলে কিছু নেই। ক্রসফায়ার এখন হচ্ছে না , কখনও হবে না। তার সরকার ক্রসফায়ার সমর্থন করে না। এরপরেও প্রতিটি ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। গতকাল রাজধানীর উপকণ্ঠে তুরাগ থানার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের নবীন বরণ অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসল কথা হলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যদি সন্ত্রাসীরা আক্রমণ করে, তখন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জীবন বাঁচাতে পাল্টা আক্রমণ করে। সাংবাদিকের উদ্দেশে তিনি বলেন, আপনারা কী চান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে গুলি খেয়ে খেয়ে মরবে। সন্ত্রাসী ধরতে গিয়ে পুলিশ গুলি খেয়ে মরবে-এটাতো হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধে জড়িয়ে পড়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এখানে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।
কলেজ অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল নূরুন্নবীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে কলেজের ছাত্র রাফসালান হামিদ, ছাত্রী ফারজানা ইয়াসমিন তমা, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা লাইসু্জ্জামান, তুরাগ থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসিম, আওয়ামী লীগ নেতা এসএম তোফাজ্জেল হোসেন, হাবিব হাসান, আফসান খান, আবদুর রাজ্জাক মেম্বার বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাজোট সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ার অঙ্গীকার করেছে। শিক্ষা ছাড়া এ অঙ্গীকার পূরণ সম্ভব নয়।
দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলার উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছি। কিন্তু সরকারের একার পক্ষে আইন-শৃঙ্খলা ঠিক রাখা সম্ভব নয়। এক্ষেত্রে তিনি সবার পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। পরে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া