অভিযোগ ও তদন্ত সম্পর্কে মন্তব্যের জের : জ্বালানি সচিব মহসীনকে ওএসডি করা হচ্ছে
স্টাফ রিপোর্টার
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসীনকে ওএসডি করা হচ্ছে। সরকার এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানিয়েছে। জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং জয়ের বিরুদ্ধে শেভরনকে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকার কাজ পাইয়ে দিতে উেকাচ গ্রহণের অভিযোগের বিষয়টিতে প্রাথমিক তদন্ত হচ্ছে বলে পত্রিকায় মন্তব্য দেয়ায় সরকার জ্বালানি সচিবের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দু-এক দিনের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে বলে সূত্র জানায়।
সূত্র জানায়, উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী আহূত সংবাদ সম্মেলনে ঘুষ গ্রহণের বিষয়ে জ্বালানি সচিব যে বক্তব্য দিয়েছেন তাতে উপদেষ্টা সন্তুষ্ট হতে পারেননি। এরই মধ্যে সরকারদলীয় আমলারাও আওয়ামী লীগ সমর্থক নন বিধায় তাকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে রাখা নিরাপদ নয় বলে রিপোর্ট দিয়েছেন সংস্থাপন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টাকে। সূত্র জানায়, জ্বালানি সচিব হিসেবে কট্টর আওয়ামী লীগ সমর্থক কর্মকর্তা মিজানুর রহমানকে নিয়োগের সম্ভাবনা রয়েছে। মিজানুর রহমান গত বছর এলপিআরে গিয়েছেন। মুক্তিযোদ্ধা অফিসারদের চাকরির বয়স ২ বছর বাড়ানোর সুযোগ নিয়ে তিনি আবারও চাকরিতে যোগদান করতে যাচ্ছেন শিগগির।
এছাড়াও স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলীকে সরিয়ে সেখানে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানকে সরিয়ে সেখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম রোকেয়া সুলতানা এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খানকে সরিয়ে ৭৩ ব্যাচের কট্টর আওয়ামী লীগ সমর্থক কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামা ভূঁইয়া লাকিকে (চুক্তিভিত্তিক) পদায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারকে সরিয়ে দেয়া হতে পারে। তবে আবদুস সোবহান সিকদারকে স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ে রাখার ব্যাপারে আগ্রহ দেখানোর কারণে তাকে সরানো নাও হতে পারে বলে সূত্র জানিয়েছে।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া