ফেনীর মাস্টারপাড়া বোমা-গুলিতে প্রকম্পিত : ঘুরে দাঁড়িয়েছেন জয়নাল হাজারী
স্টাফ রিপোর্টার
ফেনীর গডফাদার জয়নাল হাজারী ঘুরে দাঁড়িয়েছেন। ‘রাজনীতিতে আমি আবার সক্রিয়’—এ ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফেনীর মাস্টারপাড়া গোলাগুলি ও বোমাবাজিতে প্রকম্পিত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে জয়নাল হাজারী গতকাল বিকালে বলেন, ‘দুষ্কৃতকারীদের পুলিশ আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এভাবে চলতে থাকলে আমি বসে থাকতে পারি না।’ এ ঘোষণার পর রাত ৯টায় ফেনীর মাস্টারপাড়ায় আওয়ামী লীগের দু’গ্রুপে ব্যাপক বোমাবাজি ও গোলাগুলি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত র্যাব ও পুলিশ মাস্টারপাড়া ঘেরাও করে রেখেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমাদের ফেনী সংবাদদাতা রফিকুল ইসলাম জানান, দুপুরে ফেনী কলেজের ঘটনার জের ধরে বিকালে জয়নাল হাজারীর সমাবেশ ও রাতে বোমাবাজি হয়। ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশের এসআই আনোয়ারুল আজীম গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, ফেনী সরকারি কলেজে ছাত্রলীগ হাজারী সমর্থিত গ্রুপ ও বর্তমান কলেজ কমিটির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে ২ পুলিশসহ ১০ জন আহত হয়।
-
প্রথম পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


