Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পদ্মার পানি দেখতে হাঁটতে হয় চার কিলোমিটার

স্টাফ রিপোর্টার
ফারাক্কার বিরূপ প্রভাব এককালের প্রমত্তা পদ্মাকে মেরে ফেলেছে। পদ্মা এখন আর নদী নেই, যেদিকে চোখ যায় পদ্মার বুকে ধু ধু বালুচর। রাজশাহী শহর থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে পদ্মা। রাজশাহীর পদ্মাপাড় থেকে মূল নদী অন্তত ৪ কিলোমিটার দূরে সরে গেছে। পদ্মার পানির নাগাল পেতে হলে নদীর বালু পেরিয়ে অন্তত ৪ কিলোমিটার হাঁটতে হবে। পদ্মার এই করুণ কাহিনীই লিখেছেন আমাদের রাজশাহী ব্যুরো প্রধান সরদার এম আনিছুর রহমান।
আর কয়েকদিন পরই নতুন ইংরেজি বছর ২০১০ সাল। তাই থার্টিফার্স্ট নাইটের আনন্দে শরিক হতে অনেকে চলে গেছেন পর্যটন নগরী কক্সবাজারে। সেখানে এখন মানুষ আর মানুষ। সমুদ্রপাড়ে বর্ষবরণের বিষয়টি তুলে ধরেছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেন।
টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য আরেক ফারাক্কা হওয়ার আশঙ্কা হয়ে দেখা দিয়েছে। এই বাঁধের জন্য শঙ্কিত এখন সিলেটবাসী। এরই মধ্যে প্রস্তাবিত এই বাঁধের বিরুদ্ধে একের পর এক লংমার্চ হয়েছে। আন্তর্জাতিক মিডিয়াতেও বিষয়টি উঠে এসেছে। বিবিসি সংবাদদাতা কাদির কল্লোল টিপাইমুখ নিয়ে সিলেটবাসীর উদ্বেগের কথাই তুলে ধরেছেন বিবিসিতে। ৮-এর পাতায় ‘চারিদিকে দেখ চাহি’তে পড়ুন প্রতিবেদনগুলো।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?