মইনের আলুতত্ত্ব নাকচ করলেন সিএস করিম
স্টাফ রিপোর্টার
১/১১ সরকারের নেপথ্যের ক্ষমতাধর জেনারেল মইনের আলুতত্ত্ব নাকচ করলেন সেই সরকারেরই উপদেষ্টা সিএস করিম। গতকাল এলজিইডি মিলনায়তনে পিপিআরসি আয়োজিত সেমিনারে তিনি চালের মূল্য বাড়ার সময় ওই সহকর্মীর ভাতের পরিবর্তে আলু খাওয়ার প্রসঙ্গ এনে বলেন, আলুতে ৮০ ভাগই পানি। সাধারণ মানুষকে বা কৃষককে ভাতের পরিবর্তে আলু খাও, রুটি খাও—এসব বলা ঠিক নয়। ভাতের পরিবর্তে অন্য কিছু খাওয়া সক্ষমতার বিষয় বলে তিনি উল্লেখ করেন।
গতকাল খাদ্যমূল্য বিষয়ক সেমিনারটিতে আলোচকদের বক্তব্যে বারবারই উঠে আসে ২০০৭-০৮ সালে চালের উচ্চমূল্য নিয়ে নানা কথা। এতে কয়েকজন বক্তা জরুরি সরকারের সমালোচনা করলেও সাফাই গাইলেন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ১/১১ সরকারের ভারতের প্রতিশ্রুত চাল যথাসময়ে না পাওয়ার জন্য তত্কালীন কৃষিমন্ত্রী দায়ী নন উল্লেখ করে বলেন, এ কাজ ছিল খাদ্য বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে তিনি ভাতের বিকল্প আলু নয় উল্লেখ করে বলেন, ৪ কেজি আলু সমান এক কেজি চাল। চালে অধিক ক্যালরি। তাই এটা জোর করে চাপানো যায় না বলে তিনি মন্তব্য করেন। সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে ২০০৭-০৮ সালে চালের মূল্য আন্তর্জাতিক বাজারের ৬০/৭০ ভাগ ছিল। তখন মূল্যবৃদ্ধিতে কৃষকরাই লাভবান হয়েছেন বলে তিনি মন্তব্য করেন। গতকালের সেমিনারে আলু যে ভাতের বিকল্প নয়, তা অধিকাংশ বক্তাই উল্লেখ করেন।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া