Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বাজার মনিটরিংয়ে ব্যর্থতা স্বীকার : টিভি নিউজের কারণে ডালের দাম বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
বাজার মনিটরিংয়ে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) এম ফারুক খান বলেছেন, বাজার মনিটরিংয়ে দুর্বলতার কারণেই খুচরা বাজারে দাম বাড়ছে। সরকার পাইকারি বাজারে কিছুটা নজরদারি করতে পারলেও খুচরা বাজার মনিটরিং করা সম্ভব হচ্ছে না। তিনি গতকাল বিসিএসআইআর ভবন অডিটরিয়ামে আয়োজিত বাংলাদেশ রসায়ন সমিতির ৩২তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। দেশের খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে কিনা? এ প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, টেলিভিশনের সংবাদের কারণে দেশে ডালের দাম বেড়েছে। শুধু টিভি চ্যানেলের রিপোর্টিংয়ের কারণে চিনির দাম নিয়ে সরকার বিব্রত হয়েছিল। ডালের দাম বাড়ার বিষয়েও একই ঘটনা ঘটেছে।
বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক এম মহিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান প্রফেসর ড. এসএম ইমামুল হক, অধ্যাপক শরীফ এনামুল কবির, ড. হোসনা পারভীনসহ রসায়ন সমিতির কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোগ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য সরকার ভোগ্যপণ্য নিয়ন্ত্রণ অধিদফতর গঠন করেছে। আগামী মার্চ মাসের মধ্যেই এই অধিদফতর কার্যকর হবে। ভোক্তাগণ এসএমএস ও ই-মেইল করে তাদের অভিযোগ জানাতে পারবে এবং এর মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের দ্রুত শাস্তি দেয়া যাবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, পণ্যের গুণগত মান রক্ষায় ও ভেজালমুক্ত পণ্যের চাহিদা মেটাতে মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেয়া হবে। সরকারের সঠিক পদক্ষেপের কারণে বাংলাদেশ এ বছর এক লাখ ১০ হাজার কোটি টাকার পণ্য বিদেশে রফতানি করেছে। তিনি ডালের দাম বাড়ার জন্য ভারত ও নেপালে উত্পাদন কম হওয়াকে দায়ী করেন। তিনি বলেন, বিসিএসআইআর-এর মানোন্নয়নের জন্য সরকার ৪০০ শূন্য পদে শিগগিরই লোক নিয়োগ করবে এবং পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা করবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?