রাঙামাটিতে ইউপিডিএফের ৮ কর্মী অপহরণ
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি থেকে পার্বত্য চুক্তিবিরোধী উপজাতি সংগঠন ইউনাইটেড পিপলস অব ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৮ কর্মীকে অপহরণ করেছে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা। গত শুক্রবার বিকাল ৫টায় রাঙামাটির মানিকছড়ি এলাকায় পোস্টারিংয়ের সময় তাদের অপহরণ করা হয়। এ ঘটনায় চুক্তি পক্ষ জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ।
ইউপিডিএফের রাঙামাটি জেলার যুগ্ম সমন্বয়ক মাইকেল চাকমা জানিয়েছেন, ইউপিডিএফের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার বিকাল ৫টায় জেলা সদর থেকে অল্প দূরে মানিকছড়ি এলাকায় মুন্সী আবদুর রউফ স্কোয়ারের আশপাশে পোস্টারিং করার সময় ঘাগড়া থেকে জেএসএসের একটি সন্ত্রাসী দল ৪/৫টি মোটরসাইকেল নিয়ে ট্যাক্সি ড্রাইভারসহ ৮ জনকে ধরে নিয়ে রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় নিয়ে যায়। অপহৃতরা হলো প্রতুল চাকমা (১৭), শংকর চাকমা (১৬), জিতুন চাকমা (১৭), ক্যারু চাকমা (১৩), বিকাশ চাকমা (১৭), নিশান চাকমা (১৫), বিন্দুধন চাকমা (২৬) এবং ট্যাক্সি ড্রাইভার। অপহৃতরা সবাই ঘিলাছড়ির বাসিন্দা। এ ঘটনার প্রতিবাদে গতকাল কুতুকছড়ি বাজারে ইউপিডিএফ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত কর্মসূচি বর্জন করে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সমাবেশ থেকে আটকদের অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মাসুদ-উল হাসানের কাছে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া