খ্রিস্টান সম্প্রদায়ের সাক্ষাত্ : ষড়যন্ত্র মোকাবিলায় ধর্ম বর্ণ নির্বিশেষে এক হোন : খালেদা
স্টাফ রিপোর্টার
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি ধর্মীয় বৈষম্যে বিশ্বাস করে না। সব ধর্ম ও গোত্রের সমন্বিত শক্তি দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা কাজ করতে চাই।
গতকাল রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে বেগম খালেদা জিয়া খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি আরনল্ড অরুণ গোমেজ ও মহাসচিব আলবার্ট ডি কস্তার নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের শতাধিক প্রতিনিধি সাক্ষাত্ করতে যান। এসময় কেক কেটে বড়দিনের কর্মসূচি পালন করা হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতিনিধি দলের উদ্দেশে বলেন, বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে। তত্ত্বাবধায়ক সরকারের দু’টো বছর আমরা সবাই মিলে অনেক কষ্ট ভোগ করেছি। ওই দু’বছর আপনাদের বড়দিনে আমরা একত্রিত হতে পারিনি। গত বছর নির্বাচনী ব্যস্ততার মাঝেও আমরা একত্রিত হয়েছিলাম। তিনি বলেন, আপনারা বিভিন্ন শ্রেণী-পেশায় নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ বাড়ালে আমরা আপনাদের যথাযথ মূল্যায়ন করতে চাই। বিশেষ করে নারী পেশাজীবীদের জাতীয়তাবাদী রাজনীতিতে অংশ নেয়ার জন্য বেগম খালেদা জিয়া আহ্বান জানান।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া